হাওড়া , ১৬ ফেব্রুয়ারি:- হাওড়া সিটি পুলিশের তৎপরতায় উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ। সোমবার হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার ২৭এ পয়েন্ট থেকে কচ্ছপগুলি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেল নাগাদ ২৭এ পয়েন্টে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে একটি বাকেট নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই এলাকায় টহল দেওয়ার সময় আরটি আধিকারিকদের বিষয়টি নজরে আসে। তখন পুলিশ সন্দেহজনক ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে ওই ব্যক্তি বাকেটটি রাস্তায় ফেলে দৌড়ে পালান। সেই বাকেটটি খুলে ২২টি ছোট এবং ১টি বড়ো আকারের কচ্ছপ পাওয়া যায়। কচ্ছপগুলি উদ্ধারের পর বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
Related Articles
সবুজেই আস্থা, ফিকে গেরুয়া।
সোজাসাপটা ডেস্ক,২৮ নভেম্বর:- তিনে তিন তৃণমূল।লোকসভা ভোটের ধাক্কা সামলে রাজ্যের তিন কেন্দ্রেই ঘুরে দাঁড়াল তৃণমূল কংগ্রেস।সেই সঙ্গে দল গঠনের ২২ বছর পর তৃণমূল কালিয়াগঞ্জ ও খড়গপুরে প্রথম খাতা খুলল।এদিনের তিন কেন্দ্রের ফলাফলে উজ্জিবীত শাসক দলের নেতা কর্মীরা।তিন কেন্দ্রের মধ্যে করিমপুর শুধু তৃণমূলের দখলে ছিল।বাকি কালিয়াগঞ্জ ছিল কংগ্রেসের ও খড়গপুর ছিল বিজেপির দখলে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে এন […]
স্বামীকে খুনের ঘটনায় ১২ বছর পর স্ত্রী সহ সাত জনকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত।
হুগলি, ২৪ জুন:- প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে পথের কাঁটা স্বামীকে সরানোর পরিকল্পনা, খুনের সুপারি দিয়েছিলেন স্ত্রী! নাবালক ছেলের সাক্ষিতে বারো বছর পর দোষী সাব্যস্ত মা সহ সাতজন। পোলবা থানার পাটনা গ্রামের বাসিন্দা কৃষ্ণ মালকে গলা কেটে খুন হন ২৮ মার্চ ২০১২ সালে।পুলিশ যখন খবর পেয়ে তদন্তে যায় কৃষ্ণা মালের স্ত্রী রীনা মাল পুলিশকে জানান, বাড়িতে […]
বি এস এফের ভৌগোলিক ক্ষমতায়ন অযৌক্তিক, দাবি পরিবহন মন্ত্রীর।
কলকাতা, ২০ ডিসেম্বর:- রাজ্যের মানুষের স্বার্থে এবং রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে,কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দলমত নির্বিশেষে জোটবদ্ধ হয়ে দাবি পূরণ করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন রাজ্যের পরিবহন মন্ত্রীস্নেহাশীষ চক্রবর্তী। তার মতে, যখনই রাজ্যের পাওনা গণ্ডা নিয়ে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা দিল্লির দরবারে সরব হন, তখন নেহাতই রাজনৈতিক বিরোধিতার স্বার্থে এ রাজ্যের বিজেপি বিধায়ক […]










