কলকাতা , ১৫ ফেব্রুয়ারি:- দেশের সাধারণ মানুষকে আজ বিপদের মধ্যে ঠেলে দিয়ে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের উপর থেকে ভর্তুকি তুলে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। গ্যাসের দাম সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা করে বৃদ্ধি প্রসঙ্গে আজ নবান্নে সাংবাদিকদের তিনি বলেন আগে সিলিন্ডার পিছু চারশো টাকা করে ভর্তুকি পাওয়া যেতো। এখন সেটা তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রতিদিনই পেট্রোলিয়াম জাত পণ্যের দাম বৃদ্ধি করছে বলে তিনি অভিযোগ করেন। এইদিন তিনি কৃষক স্বার্থ বিরোধী কৃষি বিলের তীব্র সমালোচনা করেন।
Related Articles
বিজেপির মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা না হওয়ায় প্রতিবাদ জানিয়ে ওয়াক আউট।
strong>কলকাতা, ২৬ জুলাই:- তাদের আনা মুলতুবি প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা না হওয়ার প্রতিবাদ জানিয়ে বিরোধী বিজেপি আজ বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগ তুলে তা নিয়ে আলোচনার দাবি জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা আজ একটি মুলতুবি প্রস্তাব পেশ করেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই প্রস্তাবকে অবৈধ […]
ধনিয়াখালি কলেজের প্রজ্ঞা জঙ্গি সন্দেহে গ্রেফতার বাংলাদেশে !
সুদীপ দাস , ১৮ জুলাই:- ধনিয়াখালি থানার ভান্ডারহাটি কেশবপুরে কালিবাড়ির প্রত্যন্ত এলাকায় অ্যাডবেস্টসের চালের একচিলতে ঘর। এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে কোনরকমে দিন গুজরাতেন দেবনাথ দম্পতি। গ্রামের অত্যন্ত সাদামাটা পরিবার বলতে যা বোঝায় আর কি। স্বামী প্রদীপ দেবনাথের করা ১০০ দিনের কাজের টাকায় পেট চালানোর পর ছেলে-মেয়ের পড়াশুনার খরচ জোগার হচ্ছিলো না। তাই সংসারের […]
বিধানসভার অধিবেশনে স্লোগান, পিকেটিং বন্ধে সব বিধায়কদেরই সতর্ক করলেন অধ্যক্ষ।
কলকাতা, ১৯ সেপ্টেম্বর:- বিধানসভার অধিবেশনে কোনওরকম পোস্টার, ব্যানার নিয়ে স্লোগান, পিকেটিং না করার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সমস্ত পক্ষের বিধায়কদের সতর্ক করে দিয়েছেন। আজ অধিবেশনের শুরুতেই বিধানসভার নিয়মাবলী উল্লেখ করে এ ব্যাপারে তিনি সকলকে সতর্ক করে দেন। উল্লেখ্য আজ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে বিধানসভায় সরকার পক্ষের আনা নিন্দা প্রস্তাবের উপরে দ্বিতীয়ার্ধে আলোচনা হবে। […]








