বাঁকুড়া , ১১ ফেব্রুয়ারি:- সাত সকালেই এলাকায় দামাল, দলছুট ওই দলমার দাঁতালকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো তালডাংরার হাড়মাসড়া এলাকায়। জানা গেছে, দক্ষিণ বনবিভাগের জঙ্গল মহলের সারেঙ্গা, রানীবাঁধ এলাকায় ফি বছর পরিযায়ী হাতির দলের দেখা মিললেও এই এলাকায় এই ঘটনা প্রথম বলেই এলাকার মানুষ জানিয়েছেন। জঙ্গলে খাদ্যসংকটের কারণেই লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনা ঘটছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। যদিও হাড়মাসড়া এলাকায় এদিন এই হাতির আক্রমণে কোন ক্ষয়ক্ষতির খবর নেই। একই সঙ্গে বনদপ্তরের কর্মীদেরও দেখা মেলেনি বলে অভিযোগ। সর্বশেষ পাওয়া খবরে ঐ দলছুট দাঁতালটি শিলাবতী নদী পেরিয়ে খাতড়ার দিকে যাত্রা শুরু করেছে।
Related Articles
ওমিক্রনের সংক্রমণ রুখতে একমাস জেলা প্রশাসনকে বিশেষ সতর্কতা নির্দেশ রাজ্যের।
কলকাতা, ২৫ ডিসেম্বর:- ওমিক্রন সংক্রমনের প্রেক্ষিতে আগামী একমাস বিশেষ সতর্কতা অবলম্বন করতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে কিনা তা দেখতে জেলায় জেলায় কোভিড টেস্ট ও কনট্যাক্ট ট্রেসিং বাড়ানোর জন্য মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় যেভাবে কোভিড বিধি মেনে চলার গাইডলাইন দেওয়া […]
ক্রিকেট জ্বরে কাঁপছে তিলোত্তমা।
কলকাতা, ২০ নভেম্বর:- ক্রিকেট জ্বরে কাঁপছে তিলোত্তমা। রবিবার ভারত নিউজিল্যান্ড টি ২০ ম্যাচে ক্রিকেট প্রেমীদের ঢল নামতে চলেছে ইডেনে। সেই মর্মে প্রস্তুতি চলছে জোড় কদমে। ক্রিকেট প্রেমীদের জন্য রবিবার রাতে বিশেষ বাস পরিষেবা চালাবে রাজ্য পরিবহণ নিগম। এসপ্ল্যানেড বাস ডিপো থেকে নাইট সার্ভিস সহ মোট ৩৭ টি বিশেষ বাস চালানো হবে বলে নিগমের তরফে জানানো […]
সরকারি কর্মীদের উৎসব বোনাস বাড়ালো রাজ্য।
কলকাতা, ২৭ মার্চ:- সরকারি কর্মীদের উৎসব বোনাস বাড়াল রাজ্য। আজ মন্ত্রিসভার বৈঠকে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া। বৈঠক শেষে মানস ভুঁইয়া বলেন, ‘এবছর অ্যাড হক বোনাস দেওয়া হবে ৫ হাজার ৩০০ টাকা। গত বছর অর্থাৎ ২০২২ সালে দেওয়া হয়েছিল ৪ হাজার ৮০০ টাকা। এবছর ৩৯ হাজার টাকা পর্যন্ত […]









