হাওড়া , ৭ ফেব্রুয়ারি:-“আর নয় অন্যায়” এই কর্মসূচিকে সামনে রেখে আজ এক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে হাওড়া সদর বিজেপি। হাওড়ার ডোমজুড় মন্ডল ৩ এর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। দূর্গাপুর অভয়নগর গ্রাম পঞ্চায়েত ২ এর অভয়নগর কালীর মাঠ থেকে মিছিলের সূচনা করবেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন মিছিল শুরুর আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা ঝুলতে দেখা যায়। কালো পতাকায় লেখা হয় “মীরজাফর দূর হটো”। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভয়নগর বাজারে এদিন বেশ কিছু কালো পতাকা লাগানো হয়। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল শুরু হয়। কিছু মানুষ রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখান। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভয়নগর জাটিবাড়ির সামনে থেকে মিছিল শুরু হয়েছে। বালি-দূর্গাপুর পঞ্চাননতলায় শেষ হবে ওই মিছিল।
Related Articles
স্কুলে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু কেন হাওড়ার একটি স্কুলের বিরুদ্ধে উঠলো অভিযোগ।
হাওড়া, ৩ ফেব্রুয়ারি:- স্কুলে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু কেন হাওড়ার একটি স্কুলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর হাওড়ায় সালকিয়ার ওই স্কুলে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু করার অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়ারা স্কুলে হাজির হয় বলেও জানা যায়। এই খবর পাওয়ার পর […]
লকডাউন চলাকালীন এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা।
হাওড়া,২৬ মার্চ:- লকডাউন চলাকালীন এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা। বুধবার সন্ধ্যেবেলা ঘটনাটি ঘটে সাঁকরাইল এর বানিপুর এলাকায়। মৃতের নাম লাল স্বামী, 32। মৃতের স্ত্রীর অভিযোগ তার স্বামী যখন দুধ আনতে বাইরে যাচ্ছিল সেই সময় বাড়ির বাইরে অকারণ জমায়েতের কারণে পুলিশ লাঠি চালায়। লাঠির আঘাতে অসুস্থ হয়ে পড়ে লাল। তাকে স্থানীয় হাজী এস টি মল্লিক হাসপাতালে […]
জঙ্গলে ভরেছে হিন্দমোটর কারখানা , যত্রতত্র ঘুড়ে বেড়াচ্ছে ধূর্ত ও বোকা শেয়ালেরা।
হুগলি,১৩ ফেব্রুয়ারি: – শেয়াল যেমন ধূর্ত তেমনই শিয়াল বেশ ভীতুও বটে।তবে সেই শিয়ালরাই মানুষের হাত থেকে খাবার খেতে আসছে জঙ্গল থেকে।কোনো হিন্দমোটর কারখানায় গেলেই দেখা যাবে এই দৃশ্য। শিয়ালদের ডেকে খাবার দিচ্ছেন কারখানার নিরাপত্তারক্ষী, নাম ধরে ডাকতেই জঙ্গল থেকে বেরিয়ে আসছে রুম্পা ঝুম্পারা।রুটি বিস্কুট খেয়ে আবার জঙ্গলে ঢুকে যাচ্ছে।শিয়াল বন্য প্রাণী হওয়ায় লোকালয়ে খুব […]







