হুগলি,২১ জানুয়ারি:- শ্রীরামপুর পৌরহিত্য কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ জেলাশাসকের কাছে কয়েক দফা দাবী সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সমিতির শাখা সংগঠনের সদস্যরা সামিল হন। পৌরহিত্য কাজে নিযুক্ত সকলের ভাতা, স্বাস্থ্য বীমা, সহ সাত দফা দাবী নিয়ে চুঁচুড়ার ঘড়ি মোড় থেকে মিছিল করে জেলাশাসকের কাছে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। সমিতির পক্ষ থেকে শিবশঙ্কর চক্রবর্তী জানান, বয়সকালে পুরহিত সম্প্রদায় অর্থ কষ্টের মধ্যে পড়েন। তখন কেউ দেখার থাকে না। যতদিন কাজ করার ক্ষমতা থাকে ততদিন তারা কিছু রোজগার করেন তারপর সারা জীবন অসহায়। এই কারণে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে এবং তাদের দাবী গুলি সহনাভুতির সাথে বিবেচনা যাতে করে সেদিকে লক্ষ্য রেখে এই স্মারকলিপি জমা দেওয়া হলো।
Related Articles
চেন্নাই থেকে মৃত ভিক্টর রায়ের কফিন বন্দি দেহ হিন্দমোটরে পৌছালো।
হুগলি,৩ ডিসেম্বর:- অবশেষে চেন্নাই থেকে মৃত ভিক্টর রায়ের কফিন বন্দি দেহ হিন্দমোটরে পৌছালো।কর্মসূত্রে বছর দুয়েক আগে একটি বেসরকারি সংস্থায় যোগ দেয় ভিক্টর। গত ১৬ ই নভেম্বর তার মা ও বাবার সাথে দেখা করতে আসে হিন্দমোটরে ।এর পর ২৪ শে নভেম্বর আবার ভিক্টর চেন্নাই ফিরে যায় ।প্রতি দিনের মতো গত শুক্রবার ভিক্টর তার মায়ের সাথে শেষ কথা […]
বাম আমলের ঋণের বোঝা থেকে রাজ্যকে পাকাপাকি মুক্ত করতে উদ্যোগী সরকার।
কলকাতা, ৮ জুন:- বাম আমলের ঋণের বোঝা থেকে রাজ্যকে পাকাপাকি মুক্ত করতে উদ্যোগী হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দীর্ঘদিনের ওই ঋণ চুকিয়ে বাংলাকে দৃঢ় অর্থনৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে করতে দ্বাদশ অর্থ কমিশনের সুপারিশ মাফিক একটি পৃথক তহবিল গঠন করা হয়েছে। ‘কনসোলিডেটেড সিঙ্কিং ফান্ড’ নামক এই তহবিলের অর্থ শুধুমাত্র দেনা পরিশোধের জন্যই ব্যবহার করা হবে বলে […]
চলচ্চিত্র নিয়ন্ত্রণ আইন অনুযায়ী রাজ্যের প্রতিটি সিনেমা হলে বাংলা সিনেমা প্রদর্শন বাধ্যতামূলক।
কলকাতা, ৬ এপ্রিল:- আইন অনুযায়ী রাজ্যের সিঙ্গল স্ক্রিন সিনেমা হল গুলিতে বাধ্যতামূলক ভাবে বাংলা সিনেমা দেখানো হচ্ছে কিনা রাজ্য সরকার তা জানতে চেয়েছে। গত তিন বছরে ওই সব সিনেমা হলে কটা বাংলা সিনেমা প্রদর্শিত হয়েছে তার বিস্তারিত তথ্য চেয়ে রাজ্যের তথ্য সংস্কৃতি দফতর হল মালিকদের চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, ১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র […]








