হুগলি , ৬ ফেব্রুয়ারি:- পশ্চিমবঙ্গ কৃষি বিপণন বিভাগের উদ্যোগে নতুন ছাত্রাবাস ভবনের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী তপন দাশগুপ্ত। হুগলির বৈদ্যবার্টির শাসমল পাড়ায় নেতাজি সুভাষ কৃষি বিপণন ভবন লাগোয়া নতুন এই ছাত্রাবাসের ফলে উপকৃত হবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষি সংক্রান্ত প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীরা। প্রায় ৬ কোটি টাকা খরচে তৈরী এই নতুন ভবনে প্রশিক্ষণের পাশাপাশি নিখরচায় থাকতে পারবেন ছাত্রছাত্রীরা। রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত জানান ইতিমধ্যেই এখানে থাকা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে উপকৃত হয়েছেন ছাত্রছাত্রীরা। আগামী দিনে এর ফলে ছাত্র-ছাত্রীরা আরো বেশি উপকৃত হবেন, ফলে তারা কর্মসংস্থান যথেষ্ট উপকৃত হবেন। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এই দপ্তরের বিভিন্ন আধিকারিকরা।
Related Articles
তিনটি আগ্নেয়াস্ত্র দশ রাউন্ড কার্তুজ সহ চন্দননগরে দুই দুষ্কৃতি গ্রেফতার।
হুগলি, ১৬মে :- চন্দননগর পুলিশের ডিসি ডিডি রূপান্তর সেনগুপ্ত আজ সন্ধায় চুঁচুড়া থানায় সাংবাদিক বৈঠক করে জানান, চন্দননগর থানা এলাকা থেকে প্রদীপ দাস (বাপন)কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র তিন রাউন্ড গুলি উদ্ধার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে লোকনাথ দাস (সোম) নামে আরো এক দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র […]
পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের দাম শুনে চোখের জল ঝরছে আমজনতার।
হাওড়া,৬ ডিসেম্বর:- পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের দাম শুনে চোখের জল ঝরছে আমজনতার। তাই বিশ্ব মৃত্তিকা দিবসে আগত অতিথিদের চোখের জলের পরিবর্তে মুখে হাসি ফোটাতে পেঁয়াজের উপরেই ভরসা রাখলেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। অনুষ্ঠানে আগত সকল অতিথিদের হাতে উপহার স্বরূপ এক হাঁড়ি করে পেঁয়াজ তুলে দেওয়া হয়। কাউকে কাউকে আবার পেঁয়াজের পাশাপাশি অন্যান্য সবজি এবং গাছের চারাও দেওয়া […]
দুয়ারে সরকার প্রকল্পে পরিষেবা না পেলে , কর্মীদের ছাড়া হবে না হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত প্রধান।
হাওড়া, ২৫ জানুয়ারী:- দুয়ারে সরকার প্রকল্পের কাজে ঢিলেঢালা ভাব। বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম নেই শিবিরে আসা কর্মীদের কাছে। দলের কোন্দলে কাজ হচ্ছে না। এমনই অভিযোগ তুললেন ডোমজুড়ের জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। বারে বারে শিবিরের দিন জানিয়েও না আসার ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ। তাই এবারে কাজ শেষ না হলে কর্মীদের ছাড়া হবে না হুঁশিয়ারি দিলেন […]







