হুগলি,২১ জানুয়ারি:- হুগলীর শ্রীরামপুর থানার অধীন বৈদ্যবাটীর সাথে শেওড়াফুলির পাইকারি বাজারের একমাত্র যোগাযোগ স্থাপনের জরাজীর্ন সেতুটি মেরামত করার জন্য তদন্তে এল হুগলী জেলার চন্দনগর সাব ডিভিশনের সেচ্ দপ্তরের সহকারী বাস্তুকার পার্থ সারথি কোটাল সঙ্গে ছিল রাজ্যের বিরোধী দল নেতা আব্দুল মান্নান ও বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান অরিন্দম গুইন ও স্থানীয় কাউন্সিলর বলরাম ঘোষ। বৈদ্যবাটি ও শেওড়াফুলির যোগাযোগ স্থাপনের পুরনো সেতুটি বহুবছর আগে তৈরি, সেই কারণে সেতুটি মেরামত খুবই জরুরী হয়ে পড়েছে জরুরী হয়ে পড়েছে।
প্রতিদিন এই ব্রিজটির ওপর দিয়ে কয়েক হাজার টন মালবাহী গাড়ি যাতায়াত করে এবং এখান দিয়ে প্রচুর নিত্যযাত্রীও যাতায়াত করে শেওড়াফুলি বাজার, শেওড়াফুলি স্টেশন, কালিবাড়ি, স্কুল ও মাতৃ সদনে। এই রাস্তাটি একমাত্র ব্যবহারের পথ দীর্ঘদিন মেরামতির না হওয়ার কারণে এই সেতুটি যেকোনো মুহূর্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই জরুরি ভিত্তিতে মেরামতের প্রয়োজন। স্থানীয় মানুষের অভিযোগ যে, কোনো নির্বাচন আসলেই রাজনৈতিক দলের নেতারা এবং সরকারি দপ্তরের আধিকারিকরা সদলবলে চলে আসে এখানে পরিদর্শন করতে। তারপরেই আশা শেষ হয়ে যায় ভোট মিটতে, সাধারন মানুষের দাবি যাতে দুর্ঘটনার হাত থেকে বাঁচা যায় তাই দ্রুত এই সেতুটি সারানোর প্রয়োজন। সেচ দপ্তরের আধিকারিক জানায় এই কাজটি করার জন্য টেন্ডার পাশ হয়ে গেছে কিন্তু এই রাস্তাটি বিকল্প কোন রাস্তা না থাকার জন্য চিন্তায় ফেলেছে। সেচ দপ্তরের টাকা অনুমোদন হয়ে গেছে কাজটি খুব তাড়াতাড়ি শুরু করার প্রস্তুতি চলছে। কাজটি তাদের শুরু থেকে শেষ করতে দেড় থেকে দুই মাস সময় লাগবে এর জন্য সাধারণ মানুষকে সহযোগিতা করার কথা জানিয়েছে তিনি।Related Articles
জোড়া বন্ধের প্রভাবে স্তব্ধ শিলিগুড়ি।
শিলিগুড়ি ,৮ ডিসেম্বর:- কৃষি আইনের প্রতিবাদে সারাভারত কৃষক সংগঠন গুলির ডাকা বনধ ঠিক তার অপরদিকে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধের জেরে মিশ্র প্রভাব দেখা গেল শহর শিলিগুড়িতে। এদিন সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় দোকান পাঠ সেভাবে না খুললেও রাস্তায় ছোটগাড়ী চলাচল করেছে অন্যান্য দিনের মত। তবে বেসরকারি যানবাহন […]
হাওড়ার শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে সব আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়।
হাওড়া, ২৬ নভেম্বর:- সমবায় ব্যাঙ্কের নির্বাচনেও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। হাওড়ার শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ২২টি জোনের ৬০টি আসনের প্রতিদ্বন্দ্বিতায় সবকটিতেই তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। গত ১৮ এবং ১৯ শে নভেম্বর এই আসনগুলির মনোনয়ন জমা দেওয়ার তারিখ ছিল। ২১ তারিখ ছিল স্ক্রুটিনি। এরপর ২২ তারিখ তৃণমূল কংগ্রেসকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। […]
লকডাউনে ঘরবন্দি শিশুদের মুখে হাসি ফোটাতে রিষড়ায় খেলনা সামগ্রী প্রদান তৃণমূলের।
হুগলি , ১৯ জুন:- বর্তমান করোনার আবহে সারা বিশ্বের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ আজ দিশেহারা। এরই মধ্যে সবথেকে বেশি সমস্যা দেখা দিয়েছে শিশুমনের। এই মহামারী কালে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে শিশুদের মনের মধ্য তার ব্যাপক প্রভাব পড়ছে। স্কুল বন্ধ। পার্ক খেলার মাঠ কি জিনিস তা ভুলে গেছে। ঘরের মধ্যে বসে বসে তারা মনের […]









