কলকাতা , ৫ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার WBCS কার্যনির্বাহী আধিকারিক ও ব্লক উন্নয়ন আধিকারিকদের জন্য বেশকিছু সুযোগ সুবিধা ঘোষণা করেছে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভা ভবনে সাংবাদিক বৈঠকে বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পৌরহিত্যে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব সহ বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুখ্যসচিব বলেন, ব্লক স্তরে পরিষেবার কাজ বেড়ে যাওয়ার জন্য ব্লক উন্নয়ন আধিকারিকদের ৩০ দিনের লিভ এনক্যাশমেন্ট চালু করা হচ্ছে। পরিষেবাগত কাজের জন্য ডেপুটি ম্যাজিস্ট্রেটরা প্রতি মাসে ১২০০ টাকা করে বিশেষ ভাতা পাবেন। তিনি আরো বলেন, ডাব্লুবিসিএস কার্যনির্বাহী আধিকারিকদের জন্য ২০২১ সালের মধ্যে স্কেল ২০ নামে বেতনক্রম চালুরও পরিকল্পনা সরকারের রয়েছে। কাজের পরিধি বাড়ায় পদের সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মুখ্যসচিব জানান। কর্মক্ষেত্রে তাদের যেসব সমস্যা রয়েছে সেগুলি দূর করারও উদ্যোগ সরকার নিচ্ছে বলে মুখ্যসচিব জানিয়েছেন।
Related Articles
ট্রেন থেকে নেমেই বাসে উঠতে হুড়োহুড়ি।
হাওড়া , ২৩ জুলাই:- বৃহস্পতিবার সকাল থেকে একাধিক দূরপাল্লার ট্রেন ঢোকে হাওড়ায়। কিন্তু লকডাউনের কারণে যানবাহন কম থাকায় কার্যত চরম নাকাল হন ওইসব ট্রেনের যাত্রীরা। হাওড়া স্টেশনের বাইরে বাস থাকলেও সেই বাসে ওঠার জন্য অপেক্ষায় ছিলেন অনেক বেশি যাত্রী। স্বভাবতই বাসে ওঠার জন্য যাত্রীদের হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দূরত্ববিধি না মেনে জানলা গলেও অনেককে এদিন […]
“জয় শ্রীরাম” স্লোগান খারাপের কি আছে, মন্তব্য দিলীপের।
হাওড়া, ৩০ ডিসেম্বর:- হাওড়া স্টেশনে রেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে “জয় শ্রীরাম” স্লোগান প্রসঙ্গে এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “জয় শ্রীরাম” তো সারা ভারতবর্ষেই হচ্ছে। সারা বাংলায় হচ্ছে। এতে খারাপের কি আছে? সাধারণ মানুষ মনের আনন্দে স্লোগান দিচ্ছে। মনের আনন্দে বলছে, “ভারত মাতা কি জয়”। বলছে,”জয় শ্রীরাম”। উনি কেন মঞ্চে ওঠেননি সেটা ওনার […]
অনলাইনে প্রতারণা, ৮ লক্ষ টাকা খোয়ালেন উত্তরপাড়ার ব্যবসায়ী।
হুগলি, ২৯ এপ্রিল:- পার্সেল ডেলিভারি করার নাম করে অনলাইনে প্রতারণার শিকার হয়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন উত্তরপাড়ার এক ব্যবসায়ী। প্রতারিত ওই ব্যবসায়ীর নাম রঞ্জিত কর্মকার। তিনি যেহেতু পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত তাই বাড়িতে মাঝে মধ্যেই পার্সেল আসত। আর এই পার্সেল ডেলিভারি করার নামেই তার একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অনলাইনে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয় […]










