হাওড়া , ৪ ফেব্রুয়ারি:- গত ১৬ জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হয়েছিল করোনার প্রতিষেধক কোভিশিল্ড প্রয়োগ পর্ব। এরাজ্যেও ২৮টি জেলায় ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। প্রথমে এই টিকা দেওয়া হয় যাদের তাঁরা প্রত্যেকেই প্রথম সারির স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ার ওয়ার্কার। এদেরই দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৮ দিন পর। এর পরের ধাপে করোনার ফ্রন্টলাইন ওয়ারিয়র বা সামনের সারির যোদ্ধাদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এই পর্যায়ে আজ বৃহস্পতিবার হাওড়া জেলা হাসপাতালে করোনা প্রতিষেধক নেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এদিন হাওড়া সিটি পুলিশের ডিসিপি সেন্ট্রাল, এসিপি সেন্ট্রাল-১, হাওড়া থানার আইসি সহ অন্যান্য আধিকারিকরা কোভিড প্রতিষেধক নেন।
Related Articles
পূর্ণ স্নানের আগে পুলিশ কর্মীর হাতে চরম হেনস্থা শিকার সেনা কর্মী।
দ:২৪পরগনা,১৩ জানুয়ারি:- প্রস্তুতি শেষ। মঙ্গলবার মাঝরাত ১২টা ২৪মিনিট থেকে শুরু হয়ে যাবে পুণ্যস্নান। ডুবকি দেবেন লক্ষ লক্ষ সাধুসন্ত থেকে দেহাতি তীর্থযাত্রীরা। ইতিমধ্যে সোমবার অবধি ২১লক্ষ তীর্থযাত্রী সাগরে এসেছেন। স্নান সেরে ফিরেও গিয়েছেন। বিকেলে সাংবাদিকদের সম্মুখিন হয়ে জানালেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সেই সময় বছর তিনেকের বাচ্চা কোলে এক মহিলা ও দূরে তাঁর স্বামী ঠায় […]
দূষণ কমাতে পাইপ লাইনে গ্যাস সরবরাহের নতুন প্রকল্প চালু হল।
কলকাতা , ৩০ জানুয়ারি:- কলকাতা শহরকে দূষণহীন শক্তি ও পরিবেশবান্ধব জ্বালানি জোগান দেওয়ার পাশাপাশি শহরে যানবাহনজনিত দূষণ কমাতে পাইপ লাইনে গ্যাস সরবরাহের নতুন প্রকল্প চালু হল। এই গ্যাস সরবরাহ করবে সরকারী গ্যাস সংস্থা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড- গেইল। বহুজাতিক এসার অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন লিমিটেড এর সঙ্গে হাত মিলিয়ে পাইপ লাইন গ্যাস […]
যেভাবে গ্যাসের দাম বেড়ে চলছে, বেশিরভাগ গ্রাহক গ্যাস কেনা বন্ধ করে দিয়েছে।
হুগলী,১০ জানুয়ারি:- ধোঁয়া মুক্ত সমাজ গড়ার লক্ষে কেন্দ্রীয় সরকার ২০১৬ সালের জুলাই মাস থেকে দরীদ্রসীমায় বসবাসকারী উপভোক্তাদের উজ্জ্বলা প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি বিনামূল্যে রান্নার গ্যাস সিলেন্ডার ও রান্নার ওভেন দেওয়া হয়েছিল। কিন্তু যেভাবে গ্যাসের দাম বেড়ে চলছে, বেশিরভাগ গ্রাহক গ্যাস কেনা বন্ধ করে দিয়েছে। বিশেষ করে দিনমজুরেরা কাঠের উপর ভরসা করে রান্না চালিয়ে যাচ্ছে। সেই […]






