কলকাতা , ৩ ফেব্রুয়ারি:- মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের আমবাড়িতে অভিযান চালায় বনদপ্তরের ঘোষপুকুর রেঞ্জের কর্মীরা। এরপর সেখানে একটি পিকআপ ভ্যান আটক করে। এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় চোরাই কাঠ। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর কাঠ সহ পিকঅ্যাপ ভ্যানটিকে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে উদ্ধার হাওয়া কাঠগুলো ওদলাবাড়ি থেকে ঠাকুরগঞ্জ হয়ে কিশানগঞ্জে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকার বেশি। এই বিষয়ে ঘোষপুকুর বনদপ্তরের রেঞ্জার সোনম ভুটিয়া জানিয়েছেন যে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই এই পাচার চক্রের সঙ্গে জড়িতদের পাকড়াও করা হবে।
Related Articles
করোনা আক্রান্তদের জন্যে সেফ হোম চালু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ।
কলকাতা , ২১ মে:- করোনা আক্রান্তদের জন্যে সেফ হোম চালু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। জোকায় ভারত সেবাশ্রম সঙ্ঘ হাসপাতালে ইতিমধ্যেই শুরু হয়েছে করোনা চিকিৎসা। এবার ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে ও এথনা এডুকেশানাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চালু হল সেফ হোম। ভারত সেবাশ্রম সঙ্ঘের গড়িয়া আশ্রমে আজ শুক্রবার ২৫ বেডের সেফ হোমের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম […]
নার্সেস – ডে তে বৃহন্নলারা ফুলের তোড়া নিয়ে হাজির সিঙ্গুর গ্রামীন হাসপাতালে।
হুগলি,১২ মে:- সকাল থেকে এলাকার বাগান থেকে ফুল তুলে নিজেদের হাতে তৈরি করেছে ফুলের তোড়া। আজ নার্সেস ডে। তাই সিঙ্গুরের জলাঘাটা গ্রামের বৃহন্নলারা সেই ফুলের তোড়া নিয়ে হাজির সিঙ্গুর গ্রামীন হাসপাতালে। উদ্দেশ্য হাসপাতালের সেবিকাদের সংবর্ধনা দেওয়া। সারা বছর অক্লান্ত পরিশ্রম করে যেভাবে রোগীদের চিকিত্সা পরিষেবা দিয়ে যাচ্ছে, সেই সমস্ত নার্সদের এই বিশেষ দিনে সম্মানিত করা। […]
তোলার টাকা দিতে না চাওয়ায় টোটো চালককে মারধোর বাঁকড়ায়।
বাঁকড়া, ১৫ মার্চ:- বাঁকড়ায় টোটো নিয়ে গন্ডগোল। অভিযোগ, তোলার টাকা দিতে না চাওয়ায় টোটো চালককে মারধর করা হয়। যদিও পুলিশের দাবি, রাস্তা জ্যাম করে টোটো চালানো নিয়ে দু’পক্ষের বচসা থেকেই মারপিট। পুলিশ জানিয়েছে, রাস্তা জ্যাম করে টোটো চালানোর অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দু’পক্ষ বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। হাওড়ার ডোমজুড় থানা এলাকার বাঁকড়া মিশ্র […]







