হুগলি , ২৯ জানুয়ারি:- তৃণমূল নেতার ছেলের হাতে ধর্ষনের পর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে হুগলির পোলবা থানার সুগন্ধ্যার কিশোরি দিশা দাস অধিকারী(১৬)। টানা প্রায় ৪০দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার ভোরে হার মেনেছে দিশা। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা বরুন সাঁতরার ছেলে সুমন গ্রেপ্তার হলেও বাকি অভিযুক্তরা পলাতক। আজ পোলবা থানায় বাকিদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ দেখালো বিজেপি। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। থানার সামনে এখন বিক্ষোভ চলছে। অগ্নিমিত্রা পল থানার ভিতরে ঢুকে কথা বলছে।
Related Articles
শীতের শুরুতে আবার নিম্নচাপের ভ্রুকুটি।
কলকাতা, ১৪ নভেম্বর:- শীতের শুরুতে আবার নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপের অভিমুখ বর্তমানে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে। আগামী ১৫ তারিখ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, এ মাসের ১৬ তারিখে নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এরপর অতি […]
স্বর্গীয় তৃণমূল নেতা দেবাশীষ দাসের স্মৃতিতে স্বাস্থ্য শিবির ও রক্তদান কর্মসূচি শেওড়াফুলিতে
হুগলি, ১ মার্চ:- প্রতি বছর মতো এবছরও হুগলি জেলার অত্যন্ত জনপ্রিয় তৃণমূল নেতা স্বর্গীয় পৌরসদস্য মাননীয় দেবাশীষ দাস (রানা) স্মৃতির উদ্দেশ্যে জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা পৌরপ্রধান পারিষদ মাননীয় সুবীর ঘোষ (ভাই) ও পৌরসদস্য শুভাশীষ জোয়ারদারের (কাজু) ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো এক মেগা স্বাস্থ্য শিবিরের সকাল থেকে বহু মানুষ এই শিবিরে এসে তাদের স্বাস্থ্য […]
প্রভাতফেরী দিয়েই শতবর্ষের সূচনা দশভূজাতলা সাহিত্য মন্দিরের।
হুগলি, ৩ মে:- চন্দননগর বারাসাত দশভূজা তলা সাহিত্য মন্দিরের শতবর্ষ পূর্ণ উপলক্ষে প্রথমে জাতীয় এবং গ্রন্থাগারের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে সারা বছরের কর্মসূচির শুভ সূচনা হয়ে গেল। এরপর এক বর্ণাঢ্য প্রভাত ফেরি চন্দননগরের বেশ কিছু অঞ্চল পরিক্রমা করল। আর এই অনুষ্ঠান সম্পন্ন করতে প্রাকৃতিক দুর্যোগের বাধার সন্মুখীন হতে হয়েছে। বৃষ্টির মধ্যেই দ্রুত গতিতে […]









