হাওড়া, ২৫ জানুয়ারী:- দুয়ারে সরকার প্রকল্পের কাজে ঢিলেঢালা ভাব। বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম নেই শিবিরে আসা কর্মীদের কাছে। দলের কোন্দলে কাজ হচ্ছে না। এমনই অভিযোগ তুললেন ডোমজুড়ের জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। বারে বারে শিবিরের দিন জানিয়েও না আসার ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ। তাই এবারে কাজ শেষ না হলে কর্মীদের ছাড়া হবে না হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত প্রধান। জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ হাজরা বলেন,”দুয়ারে সরকারের যেসব আধিকারিকরা বিভিন্ন ব্লক অফিস থেকে ডিউটি করতে আসছেন, সেখানে কোনও কাজ হচ্ছেনা। এই কারণে মানুষ তাদের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যে কাজ করার কথা সেই কাজ আধিকারিকরা করছেন না। প্রশ্ন উঠেছে, মানুষ কেন পরিষেবা থেকে বঞ্চিত হবেন? আমাদের দাবি, আপনাদের কাজ আপনারা করুন। সঠিকভাবে করুন। মানুষকে যদি এভাবে বঞ্চনা করেন, তাহলে মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের পরিষেবা না পাওয়া পর্যন্ত আপনাদের এখান থেকে ছাড়বেন না।”
Related Articles
ভোটে অশান্তির ঘটনায় মৃতদের আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১২ জুলাই:- পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। মঙ্গলবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নবজোয়ারে শান্তির বার্তা না দিলে আর বড় ঘটনা ঘটত। ৯০ শতাংশ সফল হয়েছি, ১০ শতাংশ […]
করোনায় রাজ্যে মৃত আরও ৪, মোট ৭২ – স্বরাষ্ট্র সচিব।
নবান্ন,হাওড়া,৬ মে:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরো চারজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে ওই ভাইরাসের সংক্রমণে মোট ৭২ জনের মৃত্যু হল।স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানিয়েছেন গত ২৪ ঘন্টায় রাজ্যে আরো ১১২ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৪৫৬। গতকাল থেকে আজ পর্যন্ত একজন […]
করোনাকালে পুরনির্বাচনে নাগরিক সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে কমিশন।
কলকাতা, ১৩ ডিসেম্বর:- কলকাতায় পুরভোটের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী রবিবার কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের নাগরিক সমাজ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। যাঁদের মাধ্যমে আগামী ৫ বছর তাঁদের কাছে পৌঁছে যাবে যাবতীয় নাগরিক পরিষেবা। করোনাকালে পুর নির্বাচনে নাগরিক সুরক্ষা কে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। রবিবার থেকে […]










