হুগলি , ২৩ জানুয়ারি:- সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগে উত্তেজনা ছড়ালো। শনিবার বেলার দিকে বিষয়টি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল কাজিডাঙ্গা মোড়ে। পুলিশ সূত্রে খবর শুক্রবার গভীর রাতে কেউ বা ওই পার্টি অফিসের কাঁচের জানালা ভেঙে তছনছ করে। মাটিতে ফেলে দেওয়া হয় দলীয় পতাকাও। শনিবার বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পরেন সিপিএম কর্মী-সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখে তদন্তে নামে পুলিশ। এবিষয়ে সিপিএম নেতা মলয় সরকার কোন একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে অভিযোগ না করলেও তিনি বলেন বামেদের যারা বিরোধী তাঁরাই এই কাজ করেছে।
Related Articles
হাওড়ায় বহুতল আবাসনে বিধ্বংসী আগুন।
হাওড়া, ২৩ এপ্রিল:- হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার নন্দীবাগানে বহুতল আবাসনে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ ওই ঘটনা ঘটে। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বহতলের বাসিন্দারা। হতাহতের খবর নেই। দমকলের তৎপরতায় আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বহুতলের গ্রাউন্ড ফ্লোরে থাকা বেশ কয়েকটি গাড়ি আগুনে ঝলসে যায়। তিনটি বাড়ি […]
দাম আকাশছোঁয়া ; তেলের ঝাঁঝে প্রিয়ার বাহনের শ্রাদ্ধশান্তি স্বামীর !
সুদীপ দাস , ২৬ ফেব্রুয়ারি:- দিন দিন পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস সাধারন মানুষের। বছর কয়েক আগে যে সমস্ত মানুষ স্ত্রীর মন রাখতে স্কুটি কিনে দিয়েছিলেন তাঁদের অবস্থা সবথেকে খারাপ। ঘরে এলপিজি না থাকলেই অশান্তি। তাই বাড়তে থাকা রান্নার গ্যাসের টাকা সরিয়ে রাখা আবশ্যিক। এরপর নিজের বাইকের তেল কেনার পর গাটের কড়ি শেষ। তাই স্কুটির তেল […]
অভিষেকের হাওড়ার জনজোয়ার কর্মসূচিতে বিজেপি’র তদারকি।
হাওড়া, ২ মে:- অভিষেকের হাওড়ার জনজোয়ার কর্মসূচিতে বিজেপি’র তদারকি? এমনই উলটপুরানের ছবি দেখা গেল হাওড়ার জগৎবল্লভপুর ব্লকে। রাজ্যে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক রেষারেষির মধ্যেই দেখা গেল এমন উলট পুরান। হাওড়ার ডোমজুড় ব্লক ও জগৎবলভপুর বিধানসভা এলাকার আজাদ কলেজের মাঠে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের জনজোয়ার কর্মসূচি প্রস্তুতির তদারকি […]








