কলকাতা , ২১ জানুয়ারি:- বৃহস্পতিবার রাজ্য সরকার আরও দুটি নতুন পুরসভা তৈরীর উদ্যোগ নিল। এদিন মন্ত্রিসভার বৈঠকে জলপাইগুড়ির ফালাকাটা এবং ময়নাগুড়ি পুরসভা তৈরির প্রস্তাব অনুমোদন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্ত্রিসভার বৈঠকের পর জানান, ফালাকাটা ও ময়নাগুড়িকে অনেকদিন ধরেই আলাদা পুরসভা হিসাবে স্বীকৃতি দেওয়ার চিন্তাভাবনা হচ্ছিল। পাশাপাশি এদিন হাওড়া পুরসভা থেকে বালি পুরসভাকে আলাদা করার প্রস্তাবও রাজ্য মন্ত্রিসভা অনুমোদন করেছে। মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভায় বিল আকারে নিয়ে এসে বালিকে হাওড়া পুরসভা থেকে আলাদা করা হবে। বালি পুরসভার মানুষের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাঁরা অনেকদিন ধরেই ওই দাবি জানাচ্ছিলেন।
Related Articles
করোনায় ঘরছাড়া ধন-লক্ষ্মী , ফিরিয়ে আনতে লক্ষ্মী তৈরী গৃহ-লক্ষ্মীর !
সুদীপ দাস , ১৮ অক্টোবর:- রাত পোহালেই কোজাগরীর আরাধনায় মাতবে আপামর বাঙালী মূলতঃ ঘরে শান্তি ও যশের কামনায় ঘরে ঘরে লক্ষ্মী পুজো আয়োজিত হয়। কিন্তু যারা লক্ষ্মী প্রতিমা তৈরী করে ঘরে লক্ষ্মী ফেরাতেন সৈইসমস্ত মৃৎশিল্পীরা আজ বড় অসহায়। বিগত বছরের পর বছর ধরে হুগলীর ২নম্বর কাপাসডাঙ্গার পাল পরিবারগুলি মৃৎশিল্পের সাথে যুক্ত। তাঁদের নামেই এই এলাকার […]
হাত কেটে নেওয়ার হুমকি দিলে আমরাও শান্ত হয়ে বসে থাকবো না হাত গুড়িয়ে দেব- বিস্ফোরক কল্যাণ।
হুগলি, ৬ সেপ্টেম্বর:- ইডি, সিবিআই কে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চক্রান্ত করছে বিজেপি। ঝাড়খন্ডের সরকার ফেলে দেওয়ার চেষ্টাও করে ছিল। কিন্তু টাকা সমেত বিধায়কদের গ্রেপ্তার করে নজির গড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এর পুলিশ। মঙ্গলবার উত্তরপাড়া চলো কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিজেপি কে নিশানা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজনৈতিক লড়াই করতে না পেরে […]
ভারতীয় ২২ জন ফুটবলারের নাম ঘোষণা ইস্টবেঙ্গলের , কারা বাদ পড়লেন ? দেখে নিন
স্পোর্টস ডেস্ক , ২১ অক্টোবর:- ভারতীয় খেলোয়াড়দের নাম ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। ছ’জন বিদেশির কথা ঘোষণা করা হয়ে গিয়েছে। বাকি এক বিদেশি। কানাঘুষো খবর, চুক্তি নাকি সারা হয়ে গিয়েছে। এদিন সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ফুটবলারদের নাম জানিয়ে দেওয়া হয়েছে। মোট ২২ জনের দল প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, নতুন দল জানানোর পাশে কাদের এবার বাদ […]










