কলকাতা , ২০জানুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের ধূপগুরিতে গতকালের পথ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আজ সকালে এক টুইটে তিনি ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। জলপাইগুড়ির এই পথ দুর্ঘটনা কে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান হয়েছে। উল্লেখ্য এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
Related Articles
শপথের আগে সিঙ্গুরে ব্যাস্ততা তুঙ্গে স্বামী-স্ত্রীর।
হুগলি , ৬ মে:- সকাল থেকে ব্যাস্ততা তুঙ্গে সিঙ্গুরের রতনপুর বাড়িতে। স্বামী-স্ত্রী দুজনেই আজকে শপথ নিতে যাবে বিধানসভায়। সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক ডা: করবী মান্না। দুপুরে সিঙ্গুরের রতনপুরের বাড়ি থেকে বেড়িয়ে বিধানসভায় যাবে শপথ নিতে। ইতিহাস বলে এই প্রথম রাজ্যের দম্পতি একসঙ্গে শপথবাক্য পাঠ করবেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের কাছ থেকে। তাই সকাল […]
শ্রীরামপুরে সোনার দোকানে প্রতারণার ঘটনায় ধৃত কেপমার।
হুগলি, ১২ আগস্ট:- প্রতারণার ঘটনায় ধৃতের নাম সাগর প্রসাদ। ভদ্রেশ্বর থানার অ্যাঙ্গাসের নতুন গ্রামে ভাড়া বাড়িতে থাকত। পেশায় দিন মজুর।৮ অগষ্ট শ্রীরামপুরে বিপিদে স্ট্রীটের সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে। সোনার হার ও রুপোর পেন দেখে অন্নপ্রাশনের উপহার কিনবে বলে। দুপুরে রেইকি করার পর সন্ধ্যায় ফের দোকানে যায়। সোনার হার নিয়ে নারাচারা করার সময় হলমার্ক দেখার […]
পুজোর আগেই আইপিএল আয়োজনের সম্ভাবনা! কী বললেন মহারাজ ?
স্পোর্টস ডেস্ক , ১১ জুন:- ১০ জুন আইসিসি চলতি বছরের মেগা টুর্নামেন্ট টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বৈঠকে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায় নি। এবছর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হওয়া নিয়ে আশঙ্কা। ফাঁকা মাঠে বিশ্বকাপে আর্থিক ধাক্কা আর মাঠ ভরিয়ে বিশ্বকাপ করলে প্রাণের ঝুঁকি। সমস্যার সমাধানে তাই বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার পক্ষে অস্ট্রেলিয়া। আইসিসি অবশ্য জুলাইয়ে […]







