সুদীপ দাস , ১৯ জানুয়ারি:- ভোটের মুখে জনতার মান ভঞ্জন শুরু রাজনৈতিক নেতাদের। সাতসকালেই কোদাল হাতে ব্যান্ডেল চার্চ সংলগ্ন রসভরা খাল পরিষ্কারে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। প্রত্যেকবছর শীতে চার্চ সংলগ্ন গঙ্গাপারে পিকনিক করতে আসেন বহুমানুষ। আর পিকনিকের পর থার্মোকলের থালা-বাটি সহ আবর্জনা ফেলা হয় রসভরা খালে। ফলে গঙ্গার নিকাশী বন্ধ হয় যায়। দূষন হয় মা গঙ্গাও। তাই এই উদ্যোগ। কেন্দ্রীয় সরকার ২০১৪ সালে গঙ্গাকে পবিত্র রাখার জন্য কুঁড়ি হাজার কোটি টাকা সারা ভারতে শুধু বিজ্ঞাপনে খরচ করেছিল। তাতে পবিত্র হওয়ার থেকে কেন্দ্রীয় সরকারের অব্যবস্থাপনায় উল্টে গঙ্গা দূষিত হয়েছে। আজ সকালে রসভরা খাল পরিদর্শন করলাম। বিভিন্ন জায়গা থেকে মানুষ পিকনিক করতে এসে আরো দূষণ করছে। এখানে কোনো আবর্জনা ফেলা যাবে না। মেশিন নিয়ে এসে সম্পুর্ন দূষণ মুক্ত করা হবে বলে জানান বিধায়ক।
Related Articles
ফুটবল পদযাত্রায় বিবেকানন্দ স্মরণ।
হুগলি, ১২ জানুয়ারি:- ফুটবল পদযাত্রা ও ফুটবল খেলার মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দর জন্মতিথি পালন করল শ্রীরামপুর যুব তৃণমূল কংগ্রেস।শুক্রবার শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব মাঠ থেকে পদযাত্রা শুরু হয়ে জিতেন লাহিড়ী রোড ঘুরে মাঠে পদযাত্রা শেষ হয়। মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন পুরপ্রধান গিরীধারী শাহ। ছিলেন শ্রীরামপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সংবীর চট্টোপাধ্যায়, অসীম পণ্ডিত, গৌরমোহন দে […]
হাওড়ায় দলবদলুদের আর দলে না ফেরাতে দিদির কাছে আর্জি প্রসূনের।
হাওড়া, ১২ জুন:- ভোটের আগে হাওড়ায় দল ছেড়ে যারা বিজেপিতে নাম লিখিয়েছিলেন, সেইসব দলবদলুদের আর দলে না ফেরাতে দিদির কাছে বিশেষ আর্জি জানালেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। শনিবার বালিতে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সামনে তিনি ওই মন্তব্য করেন। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, ডাঃ রথীন চক্রবর্তী, জটু লাহিড়ী, অনুপম ঘোষ সহ অনেকেই হাওড়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে […]
মদ্যপ ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন,চাঞ্চল্য ভাটপাড়ায়।
ব্যারাকপুরঃ , ২৬ মার্চ:- ঘুমন্ত অবস্থায় গলায় ধারালো ছুরি চালিয়ে নিজের বাবাকে খুন করল মদ্যপ ছেলে। বৃহস্পতিবার রাতে নৃশংসতম ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার ৯ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়ার ২৯ নম্বর রেল গেট সংলগ্ন এলাকায়। মৃত ব্যাক্তির নাম গৌরী সাউ (৮০)। অভিযুক্ত ছেলে প্রভু সাউ। জানা গেছে কির্তীমান ঘাতক ছেলে প্রভু নফরচাঁদ জুটমিলের কর্মী। মৃত বৃদ্ধ গৌরী […]







