হুগলি , ১৭ জানুয়ারি:- হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব পুড়শুড়ায় একটি কম্বল বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলেন গরিব মানুষদের কম্বল বিতরণ করার জন্য। কম্বল বিতরণ অনুষ্ঠানের শেষে তিনি সেকেন্দারপুর মাঠে যান, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে। সভার প্রস্তুতি দেখতে। সেই সুযোগে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতি কম্বল বিতরণ অনুষ্ঠানে হামলা চালায় এবং সেখানে ভাঙচুর করে। এই খবর পেয়ে আবার সেখানে ফিরে আসেন দিলীপ যাদব। কম্বল বিতরণ সভাস্থলে এবং সেখানে সেখানে পার্টি কর্মীদের সাথে কথা বলেন এবং প্রতিবাদ সভা করেন। এই বিজেপির হামলার প্রতিবাদে আগামীকাল পুড়শুড়া এক বিশাল মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি এইভাবে পার্টি কর্মীদের উপর হামলা করে পুরো আরামবাগ জুড়ে এক অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে।
Related Articles
একই কাউন্টারে ওষুধ ও মদ , অভিযানে পুলিশ ।
হুগলি,৯ ডিসেম্বর:- গোপনসুত্রে খবর পেয়ে গুড়াপ থানার পুলিশ দুটি ঔষুধের দোকানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের বিলাতি মদ বাজেয়াপ্ত করছে। দীর্ঘদিন ধরে মৌবেশিয়া ও গুড়বাড়ি এলাকায় দুটি ঔষুধের দোকানে মদ বিক্রি করত। ঘটনায় পুলিশ মৌবেশিয়া এলাকায় কালীমাতা মেডিকেল স্টোরের মালিক বিশ্বেশর দাস ও গুড়বাড়ি এলাকায় তারা মা মেডিকেল স্টোরের মিলন ঘোষ নামে দুইজন দোকান মালিককে […]
কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ধাক্কা মেরে বেপাত্তা গাড়ি! আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হলো কলকাতায়।
হুগলি, ৪ সেপ্টেম্বর:- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লী রোডে আজ দুপুরে ডিউটি করছিলেন চন্দননগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মি। একটি চারচাকা গাড়ি কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় প্রচন্ড গতিতে ওই ট্রাফিক কর্মিকে উড়িয়ে দিয়ে চলে যায়। আহত ট্রাফিক কর্মিকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, […]
ভূতুরে নয়-বাংলা ফসল বিমার টাকা একাউন্টে, স্বস্তি ফিরল দিনহাটায়।
কোচবিহার ,১৫ মার্চ :- ব্যাঙ্ক একাউন্টে আচমকা জমা হাজার হাজার টাকা জমা পড়ার হদিস পেল প্রশাসন। দিনহাটা নয়ারহাট, গোবরা ছড়া ও করলা এলাকার বাসিন্দাদের ব্যাঙ্ক একাউন্টে আচমকা হাজার হাজার টাকা জমা পড়ে। ওই নিয়ে গত কয়েকদিন ধরে হইচই শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত প্রশাসন তদন্তে নেমে জানতে পারে ২০২৮-২০১৯ আর্থিকবর্ষের বাংলার ফসল বিমার টাকা জমা […]







