মালদা, ১৭ জানুয়ারি:- গঙ্গাসাগর থেকে ফেরার পথে মালদার পান্ডুয়াই দূর্ঘটনায় জখন হলেন ডিএসপি (আইবি) জীবন লামা ডুপ্পা। মৃত্যু হয়েছে গাড়ি চালকের। শনিবার গভীর রাতে মালদার পান্ডুয়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দূর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক আবস্থায় ডিএসপিকে শিলিগুড়ি রেফার করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত গাড়ি চালকের নাম প্রভাত রায় (৩৪)। বাড়ি উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া। দীর্ঘদিন থেকেই ডিএসপির গাড়ি চালাতেন। জানা গিয়েছে ডিএসপির জীবন লামা ডুপ্পার গঙ্গাসাগর মেলায় ডিউটি পড়েছিল। সেখান থেকেই শনিবার রায়গঞ্জে ফিরছিলেন। তিনি রায়গঞ্জে কর্মরত রয়েছেন। গভির রাতে মালদার পান্ডুয়ার কাছে গাড়ির সামনে কিছু পড়লে নিয়ন্ত্রণ হারায় চালক। নিয়ন্ত্রন হারিয়ে একটি গাড়ির সাথে ধাক্কা মারে। দূর্ঘটনায় দুমড়ে মুচরে যায় গাড়িটি। গুরুতর জখম হয় চালক ও ডিএসপি। স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদা মেডিকেলে পাঠায়। পথেই মৃত্যু হয় চালকের। ডিএপির অবস্থা আশঙ্কাজনক থাকায় রবিবার সকালে তাঁকে শিলিগুড়ি রেফার করা হয়।
Related Articles
বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু হল।
হাওড়া, ২৬ ডিসেম্বর:- বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আগামী ৩০শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাত ধরে যাত্রা শুরু করবে। এর আগেই আজ সোমবার ২৬শে ডিসেম্বর তার ট্রায়াল রান শুরু হলো। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি উদ্দেশ্যে সকাল ৫-৫৫ মিনিটে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্লাটফর্ম থেকে রওনা হয়। প্রসঙ্গত, আজই পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী […]
কুকথা বলাই বিজেপির সংস্কৃতি ,তাঁর রাজনৈতিক জীবনে সায়ন্তন বসু’র নাম পর্যন্ত শোনেননি বলে এবার পাল্টা আক্রমণ অরূপের।
হাওড়া , ২ ডিসেম্বর:- বুধবার সকালে মধ্য হাওড়ার নেতাজী সুভাষ রোডে “চায়ে পে চর্চা” কর্মসূচিতে এসে রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে মরণকালে হরিনাম বলে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিন সকালেই এক সাংবাদিক বৈঠকে সায়ন্তনবাবুর সেই কটাক্ষের কড়া জবাব দেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। তৃণমূল নেতাদের […]
পুজোর আগেই আধুনিক মানের ফুল বাজার তৈরির কাজ শেষ হবে হাওড়ায়।
হাওড়া, ২০ এপ্রিল:- পুজোর আগেই আধুনিক মানের ফুল বাজার তৈরির কাজ শেষ হবে হাওড়ায়। ফুল চাষি ও ভেন্ডার মিলিয়ে শতাধিক মানুষের ব্যবসার সুযোগ মিলবে এখানে। ইতিমধ্যেই এই মার্কেট তৈরির সিভিল ওয়ার্ক শুরু হয়েছে। বুধবার সেই কাজ পরিদর্শন করেন হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। জানা গেছে, খুব সম্ভবত আগামী সেপ্টেম্বর মাসেই পুজোর আগে হাওড়ায় […]








