কলকাতা , ১৭ জানুয়ারি:- তৃণমূলের রাজ্য কমিটির সহ সভানেত্রী করা হয়েছে শতাব্দী রায়কে। শতাব্দী ছাড়াও মালদহের মোয়াজ্জেম হোসেন ও দক্ষিণ দিনাজপুরের শংকর চক্রবর্তীকেও দলের রাজ্য সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমেই তাদের রাজ্য ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে বলে রবিবার এক বিবৃতিতে জানিয়েছে তৃণমূল। শুক্রবার নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ। শতাব্দীর সঙ্গে কথা বলেন অভিষেক। এরপরই বরফ গলে। রাজ্যের তৃতীয় তৃণমূল সরকার গড়ার জন্য হাতে হাত মিলিয়ে লড়াইয়ের ডাক দেন শতাব্দী। মালদহ জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। দলের জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি করা হয়েছে অপূর্ব মুখোপাধ্যায়কে। জিতেন্দ্র তিওয়ারি মাসখানেক আগে জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। দিনাজপুর জেলার তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে বিপ্লব মিত্রকে।
Related Articles
নির্দল প্রার্থীর মেয়েকে গুলি, উত্তপ্ত তারকেশ্বর।
হুগলি, ৮ জুলাই:- নির্দল প্রার্থীর মেয়েকে গুলি, অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা স্থল থেকে উদ্ধার একটি ও একটি গুলির খোল। পুলিশ কে জানানোর পরিও গুলি বা গুলির খোল উদ্ধার করেনি পুলিশ। ঘটনায় আতঙ্কিত তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের টিপনা এলাকার বাসিন্দারা। নির্দল প্রার্থীর নাম পিন্টু সিং, তিনি ১৪৬ নং গ্রাম সাংসদ […]
দোকান ভাঙচুরের অভিযোগে আরামবাগে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে।
আরামবাগ, ৮ জুন:- দোকান ভাঙ্গচুর ও মারধরের অভিযোগে গ্রেফতার তৃনমুল নেতা তথা অঞ্চল প্রধানের ছেলে। এদিন তাকে গ্রেফতার করে আরামবাগ মহকুমা আদালতে তোলে পুলিশ। ঘটনাটি ঘটেছিলো আরামবাগ ব্লকের আরান্ডী এক নম্বর অঞ্চলে। ধৃতের নাম সেখ মঈনুদ্দিন। বাড়ি আরান্ডী এক নম্বর অঞ্চল। জানা গিয়েছে তার বাবা সেখ সোহারাব হোসেনকে এলাকার দাপুটে তৃনমুল নেতা তথা পঞ্চায়েত প্রধান। […]
পুলিশি তৎপরতায় সাইবার জালিয়াতির পুরো টাকাটা ফেরত পেলেন যুবক।
আরামবাগ, ১৫ ডিসেম্বর:- আবারও সাইবার জালিয়াতির শিকার এক যুবক। খোয়া গিয়েছিলো প্রায় ১২ হাজার একশো টাকা। আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডলের তৎপরতায় দ্রুত টাকা ফেরোত পেলেন যুবক। ওই যুবকের নাম কমলেশ পাল। বাড়ি খানাকুলের ময়াল বান্দিপুর এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে জালিয়াতির পরিমাণ- ১২,১০০ টাকা। কমলেশ গত ২৮/১১/২১ তারিখে এসডিপিও আরামবাগ ফেসবুক পেজে বিষয়টি জানান। তারপর […]










