হাওড়া , ১৬ জানুয়ারি:- আজও নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন না বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপি না তৃণমূল কোনটা তার কাছে কমফর্ট জোন তাও খোলসা করলনা। রাজীবের অবস্থান নিয়ে আজ শুভেন্দু অধিকারী বলেন তৃণমূলের থেকে কাজ করতে গিয়ে আমি বাধা পেয়েছি আমার অনেক ক্ষোভ বিক্ষোভ ছিল। তাই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছি। রাজীব বন্দ্যোপাধ্যায় উচিত দল ছেড়ে বেরিয়ে আসা। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন কে কি বলেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি কি করবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ফেসবুক লাইভ করার পর হাওড়ার পাকুরিয়ায় আসেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি কি তৃণমূল থাকছেন নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন এবিষয়ে তিনি কিছুই বলতে চাননি। তিনি জানিয়েছেন কিছু নেতাদের জন্য কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। কর্মীদের ব্যবহার করে সুবিধা নিচ্ছেন কিছু নেতা। তাদের বিরুদ্ধে উচ্চ নেতৃত্ব কিছু বলছে না। তবে কোন নেতাদের তিনি ইঙ্গিত করেছেন সে বিষয়ে কিছু বলেননি।
Related Articles
বড়গাছিয়ায় বহুতলের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর জখম কিশোর।
হাওড়া, ২১ আগস্ট:- বহুতলের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর জখম হলো এক কিশোর। ঘটনাটি ঘটেছে সোমবার হাওড়ার জগৎবল্লভপুর থানার বড়গাছিয়া সন্ধ্যাবাজার এলাকায়। জানা গিয়েছে, এদিন বেলা সাড়ে ১০টা নাগাদ বড়গাছিয়া সন্ধ্যাবাজার লক ফ্যাক্টরি মোড়ে জি এম বিল্ডিং এর চারতলা ছাদে উঠেছিল বছর দশেকের শেখ সামিউল্লা। কোনওভাবে ছাদের একেবারে ধারে চলে যায় ওই কিশোর। তখনই পা […]
মাস্ক না পরায় ধরপাকড় মঙ্গলাহাটে। আটক ২০।
হাওড়া, ৩১ জানুয়ারি:- সোমবার হাওড়ার মঙ্গলাহাটে মাস্ক না পরায় হাওড়া থানার পুলিশ ২০ জনকে আটক করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা সত্ত্বেও কোভিড বিধি মানছেন না হাওড়ার মঙ্গলাহাটের অনেক ব্যবসায়ী এবং ক্রেতারা। অভিযোগ এর পাশাপাশি সকাল আটটা বেজে যাবার পরেও রাস্তার উপরে এদিন চলছিল রমরমা ব্যবসা। এদিন হাওড়ার মঙ্গলাহাটে অতর্কিতে অভিযান চালায় হাওড়া […]
কোন্নগরে নবীনের কথায় প্রথম প্রয়ান বার্ষিকী স্মরণ বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরির।
হুগলি, ২০ সেপ্টেম্বর:- সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বলেন, একমাত্র সিপিএম গর্বের সঙ্গে এটা বলতে পারে বাদবাকি সবাই ভারাটে নিয়ে আসে। আজকে যে নবীনরা এখানে এসেছে তারা কেউ দল বদল করে আসেনি। তারা আন্দোলন সংগ্রাম থেকে উঠে এসেছেন। যখন কলেজে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে না। গনতন্ত্রের কথা বলতে দেওয়া হচ্ছে না তখন আন্দোলন সংগ্রামের মধ্যে থেকে […]











