হুগলি , ১৫ জানুয়ারি:- স্কুলের ফিস বৃদ্ধির প্রতিবাদে নবগ্রামের নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলে এসএফআই এর ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকাজুড়ে।এদিন স্কুলের অস্বাভাবিক হারে ফিস বৃদ্ধির প্রতিবাদে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল এসএফআই এর।কিন্তু সেই ডেপুটেশন স্কুল গ্রহণ করছেনা বলে অভিযোগ করে এসএফআই।এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়।স্কুলের ছাত্রদের অভিভাবকদের সাথে নিয়ে স্কুলের গেটে অবস্থান বিক্ষোভ করে এসএফআই।অপরদিকে স্কুলের পরিচালন সমিতির সভাপতি অপূর্ব মজুমদার অভিযোগ করেন তার উপর হামলা চালিয়েছে এসএফআই সদস্যরা।এরপরেই আরো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
Related Articles
খানাকুলের বন্যা দুর্গত মানুষের পাশে গৌরহাটি রামকৃষ্ণ মঠ।
মহেশ্বর চক্রবর্তী , ৬ আগস্ট:– এবার হুগলির খানাকুলের বন্যা দুর্গত মানুষের পাশে গৌরহাটি রামকৃষ্ণ মঠ। জল থই থই চারপাশ। মাঝে মধ্যে দ্বীপের মতো জেগে রয়েছে কিছু কিছু ঘর। অবশ্য ঘর নয়, বরং কাঠামো বলাই সঙ্গত। কারণ, চাল নেই। ভেঙে পড়েছে মাটির দেওয়াল। পাকার বাড়িগুলো বন্যার জলের মধ্যে সামান্য জেগে রয়েছে। আর সেই মর্মান্তিক দৃশ্য দেখতে […]
প্রথম দুদিনেই হিট দুয়ারে সরকার।
কলকাতা, ২২ মে:- প্রথম দুদিনেই হিট দুয়ারে সরকার। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শনিবার থেকে রাজ্যে চতুর্থ দফার দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। রবিবার ছিল এর দ্বিতীয় দিন।শনি ও রবিবার মিলিয়ে দুয়ারে সরকারের ৪ হাজারের বেশি শিবিরের আয়োজন করা হয়। প্রথম দু দিনেই ৩ লক্ষ ২৫ হাজারের বেশি মানুষ এই শিবির গুলিতে […]
নেশা মুক্তি কেন্দ্রের কর্তার বিরুদ্ধে যুবককে আটকে টাকা আদায়ের অভিযোগ, ধৃত ১।
হুগলি, ২১ সেপ্টেম্বর:- উত্তরপাড়ায় একটি বেসরকারি নেশা মুক্তি কেন্দ্রের আড়ালে চলত প্রতারণা চক্র। এইরকমই অভিযোগে নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার মদন রানাকে গ্রেফতার করলো নবদ্বীপ থানার পুলিশ। নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ ছিল রোগীদের থেকে জোর করে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলিয়ে তুলে নেওয়া এবং তাদের মূল্যবান জিনিসপত্র নিজে হাতিয়ে নেওয়ার। নবদ্বীপের এক যুবক পুলিশের […]











