কলকাতা , ১৩ জানুয়ারি:- পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের ভাতা বাড়ালো রাজ্য সরকার। পুরসভার সাম্মানিক স্বাস্থ্যকর্মী ও ফার্স্ট টায়ার সুপারভাইজারদের মাসিক ভাতা বেড়েছে। বুধবার একথা জানান পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সাম্মানিক স্বাস্থ্যকর্মীদের মাসিক ভাতা ৩১২৫ টাকা থেকে বাড়িয়ে ৪৫০০ টাকা করা হয়েছে। এর পাশাপাশি ফার্স্ট টায়ার সুপারভাইজারদের মাসিক ভাতা ৩৩৩৮ টাকা থেকে বাড়িয়ে ৬৫০০ টাকা করা হয়েছে। অবসরের পর তাদের তিন লাখ টাকা দেওয়া হবে। রাজ্যের ১১৮ টি পুরসভা ও ৭ টি পুর নিগমের প্রায় ৩০ হাজার অস্থায়ী স্বাস্থ্যকর্মী এর ফলে উপকৃত হবেন। টুইট করে ফিরহাদ জানান, কোভিড পরিস্থিতি দেখিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্য কর্মীদের গুরুত্ব ও অপরিহার্যতা। এই পরিস্থিতিতে তারা প্রতিনিয়ত লড়াই করে চলেছে। পুরসভার স্বাস্থ্য কর্মীদের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে রাজ্যের অর্থ দফতর অনুমোদন দিয়েছে। উল্লেখ্য এর আগে আশা কর্মী ও আইসিডিএস কর্মীদের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার।
Related Articles
চুঁচুড়ায় লকেটের গাড়ি ভাঙচুর।
হুগলি , ১০ এপ্রিল:-হুগলীর চূঁচুড়ার ঈশ্বরবাগে ছাপ্পা হচ্ছে শুনে সেখানে যান চূঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। প্রার্থী সেখানে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। তার গাড়ী ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। যদিও তৃণমূল প্রার্থী অসিত মজুমদার এর অভিযোগ নাটক করছেন লকেট। তার দলের লোকেরাই প্রার্থীর গাড়ী ভাঙচুর করেছে বলে পাল্টা অভিযোগ তৃণমূল প্রার্থীর। […]
ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার চারটি গ্রাম পঞ্চায়েতে পাঁচ দিনের পূর্ণ লকডাউন।
শিলিগুড়ি , ২৬ জুলাই:- বাড়ছে করোনা সংক্রমণ তাই এদিন থেকে আগামী ৩০ জুলাই অথাৎ পাঁচদিনের পূর্ণ লকডাউনের ঘোষণা করল প্রশাসন। এই বিষয়ে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী মন্ত্রী গৌতম দেব বলেন যে শিলিগুড়িতে লকডাউন চলছে। এবং আগামী ২৯ তারিখে রাজ্য জুড়ে লকডাউন আছে। ডাবগ্রাম ফুলবাড়ির চারটি গ্রাম পঞ্চায়েতে সংক্রমন প্রবণতা বাড়ছে। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা […]
২৫ হাজার টিকার গণ্ডি পাড় করে জেলার মধ্যে প্রথম স্থানে রিষড়া পৌরসভা।
হুগলি , ২৯ মে:- করোনা কালে বিভিন্ন টিকা কেন্দ্রে অসন্তোষ ও ক্ষোভ সঞ্চার হলেও স্বাস্থ্যবিধি মেনে করোনা টিকাকরণের ক্ষেত্রে নজির গড়ল রিষড়া পুরসভা। হুগলি শিল্পাঞ্চলের গঙ্গাতীরের পুরসভায় লাখো লাখো মানুষের বাস। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনেই চলছিল টিকাকরণের কাজ। কিন্তু পুরবাসীর মনে প্রথম ধাপে করোনা টিকা নিয়ে অনীহা ছিল। দ্বিতীয় ধাপে করোনা […]






