বাঁকুড়া , ১১ জানুয়ারি:- বাঁকুড়া জেলায় হাতির সমস্যা নতুন নয়, বিগত কয়েক দশক ধরে হাতির সমস্যায় জর্জরিত জেলাবাসী। কখনো মানুষের প্রাণহানি তো কখনো বা ফসলের ক্ষয়ক্ষতি। এই দৃশ্য নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাঁকুড়া জেলার মেজিয়া, গঙ্গাজলঘাটি, বেলিয়াতোড়, বড়জোড়া সহ বিভিন্ন ব্লক বেশি ক্ষতিগ্রস্ত। আজ ভরদুপুরে একটি দলছুট দাঁতাল মেজিয়া ব্লকের বিভিন্ন প্রান্তে চসে বেড়াল। নন্দনপুর মোড় এলাকায় কারো ফসলের জমিতে হানা, তো কারো বা আবার খামারের মজুত করা ধান খেয়ে লোকালয়ে ঘুরে বেড়ালো এই দলছুট দাঁতাল অবশেষে গ্রাম বাসীদের তাড়া খেয়ে জাতীয় সড়কের উপর দিয়েই ছুটে বেড়ালো হাতি। অবশ্য সেই হাতিকে তাড়াতে কোন উদ্যোগ দেখা পডলো না বনদপ্তরের। কবে জেলাবাসী এই হাতির সমস্যা থেকে নিস্তার পাবে সেই আশাতেই দিন গুনছেন তারা।
Related Articles
এসএস সি দুর্নীতি মামলায় গ্রেপ্তার মানিক ভট্টাচার্য।
কলকাতা, ১১ অক্টোবর:- মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ইডির জিজ্ঞাসাবাদ। তিনি ইডি দপ্তরে এসে পৌঁছেছেন বেশকিছু নথিপত্র নিয়ে তাকে এই মুহূর্তে রাতভর টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই সমস্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর আগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল একাধিক প্রশ্নের উত্তর দিতে পারেননি সেই প্রশ্নের […]
প্রয়োজনে বিদেশের মাটিতে আইপিএল , জানাল বিসিসিআই ।
স্পোর্টস ডেস্ক,৪ জুন:- বিদেশের মাটিতে আইপিএল আয়োজনের সম্ভাবনাও খোলা রাখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। যদিও ভারতীয় বোর্ডের কাছে সেটা শেষ বিকল্প। ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল এবারের আইপিএল। কিন্তু করোনার কারণে প্রাথমিকভাবে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় আইপিএল। কিন্তু দেশজুড়ে লকডাউন চলতে থাকায় আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। […]
বালিতে নাম না করে শুভেন্দু’র নিরুদ্দেশ ব্যানার তৃণমূলের।
হাওড়া, ২২ ডিসেম্বর:- “দেখতে গোলগাল, নাদুসনুদুস। মেরুদণ্ড নেই”। এমন ব্যক্তির সন্ধান চাই। বালিতে নাম না করে শুভেন্দু’র নিরুদ্দেশ ব্যানার তৃণমূলের। সেখানে নাম না করে শুভেন্দু অধিকারীর কার্টুন ছবি দিয়ে নিরুদ্দেশ ব্যানার লাগানো হয়েছে বিভিন্ন এলাকায়। বালিখাল, নিমতলা, বেলুড় বাজার সহ বালি এবং বেলুড় অঞ্চলের বিভিন্ন জায়গায় এই ব্যানার দেখতে পাওয়া গেছে। যেখানে ব্যানারের বাঁদিকে শুভেন্দু […]








