মালদা , ১০ জানুয়ারি:- হিন্দি গানের সাথে তালে তাল মিলিয়ে জলের মধ্যে অনুগামীদের নিয়ে পুল পার্টি করছেন রাজ্যের প্রাপ্ত মন্ত্রী তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এই ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হওয়ার পরই শুরু হয়েছে বিতর্ক। ভিডিওর সত্যতা স্বীকার করে নিয়েছেন কৃষ্ণেন্দু বাবু। তিনি বলেন জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত সুইমিংপুল সেখানেই তিনি তার অনুগামীদের নিয়ে খেলছিলেন সেখানে মিউজিক বাজছিলো সেখানেই নেচেছেন যারা এই নিয়ে সমালোচনা করছে তারা অপরাধী। তিনি কোনো অন্যায় করেননি। তাঁর আরও অভিযোগ যখন তার করণা হয়েছিল বা তার দাদা মারা গেছিলেন সেই সময় অন্য দলের লোক তো দূরের কথা তার দলের কেউ তার কোন খোঁজ নেননি এখন তারাই তারাই ভিডিও সোশ্যাল-মিডিয়ায়- ভাইরাল করছে।
Related Articles
রাজ্যে গড়ে উঠবে একাধিক উপনগরী , ঘোষণা আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিমের।
কলকাতা , ৩০ জুলাই:- রাজ্যে রাজারহাট নিউটাউনের ধাঁচে একাধিক উপনগরী গড়ে তোলা হবে হবে বলে আবাসনমন্ত্রী তথা হিডকো-র চেয়ারম্যান ফিরহাদ হাকিম ঘোষণা করেছেন। হিডকো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে আজ তিনি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কীভাবে নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলিকে সস্তায় জমি দিয়ে সাহায্য করা যায় তা ওই বৈঠকের মূল আলোচ্য ছিল। একইসঙ্গে হিডকোর আগামী […]
টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু কিশোরের !
হুগলী, ১৬ অক্টোবর:- রেল লাইনের ধারে কালভার্টের উপর দাঁড়িয়ে ছবি তুলছিল বন্ধুরা স্থানীয় সূত্রে জানা যায়। পাশে দাঁড়িয়ে দেখছিল এক বন্ধু, নিমিষে ট্রেনের ধাক্কায় ছিটকে পরে মৃত্যু হল ওই কিশোরের! মর্মান্তিক এই ঘটনার ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম ধীরাজ প্যাটেল (১৬)। ভদ্রেশ্বর ঝুপরির বাসিন্দা সে। গতকাল দশমীর বিকালে তিনজন মিলে রেল লাইনের ধারে […]
ফের সাঁতরাগাছি ব্রিজে চিনা মাঞ্জায় আহত যুবক।
হাওড়া, ১৭ আগস্ট:- রবিবার হাওড়ার সাঁতরাগাছি ব্রিজে চিনা মাঞ্জায় আহত হয়েছিলেন হাওড়ার বাগনানের বাসিন্দা এক ব্যক্তি। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই ফের সেই সাঁতরাগাছি ব্রিজেই চিনা মাঞ্জায় জখম হলেন আরেক ব্যক্তি। কাকতালীয় ভাবে হলেও এদিনের ঘটনায় জখম ব্যক্তিও হাওড়ার বাগনানের বাসিন্দা বলে জানা […]







