হাওড়া,৪ এপ্রিল:- করোনা সতর্কতা হিসাবে স্যানিটাইজেশন করা হল হাওড়ার বালি বাজারে। এছাড়াও বিডিও অফিস, জয়সোয়াল হাসপাতাল, সত্যবালা আইডি হাসপাতালেও জীবাণুমুক্ত করার কাজ হল। এই সকল এলাকায় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন। তাই সেখান থেকে যাতে না করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে তারজন্যই এই ব্যবস্থা করা হয় বালি দমকলের তরফ থেকে। শনিবার সকাল থেকেই ওইসব এলাকায় এই স্যানিটাইজেশনের কাজ হয়। বহু মানুষ হাসপাতালে প্রতিদিন আসেন। বালিতে মাছ বাজারেও প্রতিদিন ক্রেতা-বিক্রেতার ভিড় দেখা যায়। তাই যাতে না কোনওভাবে করোনা সংক্রমণ সেখানে ছড়িয়ে পড়ে তারজন্য সর্তকতা হিসেবে এই স্যানিটাইজেশনের কাজ করা হয়। দমকল সূত্রে জানা গেছে, এই কাজ আগামী কয়েক দিন ধরে চলবে করোনা সর্তকতা হিসেবে।
Related Articles
করোনা সংক্রমণে সরকারি হসপিটালে কোভিড শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের।
কলকাতা , ১৩ এপ্রিল:- রাজ্য সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় বিভিন্ন সরকারি হাসপাতালের কোভিড শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল গুলোতে আরও এক হাজার আটশো চব্বিশটি শয্যা বাড়ানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে এম আর বাঙ্গুর হাসপাতাল ২৭২টি, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল ৩৬০টি, বেলেঘাটা আইডি তে ১৫০ টি, চিত্তরঞ্জন ক্যান্সার […]
বাংলার রাজনীতিতে মদন মিত্র আসলে জোকার, মন্তব্য সুকান্ত মজুমদারের।
হাওড়া, ২৭ সেপ্টেম্বর:- বাংলার রাজনীতিতে মদন মিত্র আসলে জোকার। মন্ত্রীত্ব না পেয়ে এসব স্টান্টবাজি করছে। বাংলার দুর্ভাগ্য এরকম অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকেদের দলে নিয়ে তৃণমূল রাজনীতিটাকে নোংরা করে ফেলেছে। হাওড়ায় পুজো উদ্বোধনে এসে মন্তব্য সুকান্ত মজুমদারের।বিজেপির রাজ্য সভাপতি মঙ্গলবার সন্ধ্যায় ইছাপুরের একটি পুজো উদ্বোধনে এসে সাংবাদিকদের বলেন, মদন মিত্র কখনও সুইমিংপুলে প্যান্ট খুলে ফেলছেন, কখনও বডি […]
চালক ঘুমিয়ে পড়ায় হুগলিতে দূর্ঘটনার কবলে বাস!
হুগলি, ৪ অক্টোবর:- অহল্যাবাঈ রোড চন্ডীতলা কলাছড়ার কাছে ১৪ নং গেট এলাকায় দূর্ঘটনা ঘটে আজ ভোর রাতে। দক্ষিন ২৪ পরগনার সুন্দরবন এলাকার মইপিঠ থেকে বাসটি পুরুিলিয়ার অযোধ্যায় যাচ্ছিল। ডানকুনি থেকে চাঁপাডাঙার দিকে যাওয়ার সময় অহল্যাবাঈ রোডের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মেরে বাসটি নয়নজুলিতে উল্টে যায়। পুলিশ ও স্থানীয়রা উদ্ধারে হাত লাগায়। […]








