হুগলি , ৮ জানুয়ারি:- আগামী ২১ শে জানুয়ারি কলকাতার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। হুগলির ফুরফুরা আজ এক সম্মেলনে করে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, এবারের নির্বাচনে তাদের দল রাজ্যে 60 থেকে 80 কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীতা অবস্থায় রয়েছে। এবং ইতিমধ্যে অন্যএকটি সর্বভারতীয় বড় দলের সঙ্গে তাদের কথাবার্তা হয়েছে, যদি সেই কথাবার্তা ফলপ্রসূ হয় তাহলে আরো বেশি আসনে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আব্বাস সিদ্দিকী জানান আমাদের মূল লক্ষ্য হবে পিছিয়ে পড়া গরিব নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। সকলের জন্য শিক্ষা-স্বাস্থ্য খাদ্য বাসস্থান এই চারটি মূল দাবী নিয়ে আমরা এবারে মানুষের কাছে যাব। বর্তমানে যেভাবে থেকে গরীব মানুষেরা অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই হবে। ইতিমধ্যে সমভাবাপন্ন দশটি দলের সঙ্গে আমাদের কথা ইতিমধ্যে হয়ে গেছে এবং আগামী ২১ শে জানুয়ারি কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়েই নূতন দলের নাম ঘোষণা করা হবে, এবং আগামী দিনের কর্মসূচি জানিয়ে দেয়া হবে।
Related Articles
২৫ জন যাত্রী নিয়ে চন্দননগর থেকে কোলকাতার ফেয়ারলির উদ্যেশ্যে রওনা দিল একটি ভেসেল।
সুদীপ দাস ,১০ জুন:- ২৫ জন যাত্রী নিয়ে চন্দননগর থেকে কোলকাতার ফেয়ারলির উদ্যেশ্যে রওনা দিল একটি ভেসেল। আজ প্রথম রাজ্য সরকারের পরিবহন দপ্তরের ব্যবস্থাপনায় এই পরিষেবা চালু হল লক।ডাউনের মধ্যে।এই লঞ্চের ক্যাপাসিটি ১৩২ জন। এই পরিষেবার কথা অনেকেই জানে না। সেই কারনে প্রথম দিনে ২৫ জন যাত্রী কোলকাতার উদ্যেশ্যে রওনা দিল। ফেয়ারলি থেকে ফেরার সময় […]
অফিস থেকে ফিরে কান্নায় ভেঙে পড়লেন তরুণী। ফ্ল্যাটের তালা ভেঙে ২০ লক্ষ টাকার গয়না ও নগদ দেড় লক্ষ টাকা চুরি হাওড়ার চুনাভাটিতে।
হাওড়া, ১৩ জুন:- ফ্ল্যাটে একাই থাকেন তরুণী। সোমবার সকালেও অফিসে বেরিয়েছিলেন। দুপুরে বাড়ি ফিরেই জানতে পারেন সব ঘটনা। তালা ভেঙে ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি হয় হাওড়ার আন্দুল রোড চুনাভাটির অশ্বিনী অ্যাপার্টমেন্টে। দিনেদুপুরে ফ্ল্যাটের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। হাওড়া আন্দুল রোডর চুনাভাটি এলাকায় ফ্ল্যাটের তালা ভেঙে নগদ টাকা ও সোনা রুপোর গয়না চুরি যায়। তদন্তে […]
দশমীতে সবার জন্য দেদার লুচি-বোদে সঙ্গে সিদ্ধি, ২২৯ বছর ধরে একই রীতি হুগলির পাঠক পরিবারের পুজোয়।
হুগলি, ১৩ অক্টোবর:- ছিলেন সেবাইত হয়ে গেলেন জমিদার।তার পর থেকেই শুরু হয় দেবী দুর্গার আরাধনা।২২৯ বছর ধরে একই কাঠামোয় হচ্ছে পুজো। শূন্যে গুলি ছুড়ে সূচনা হয় পুজোর।বর্ধমান মহারাজার জনার্দন মন্দিরের সেবাইত থেকে জমিদারি রূপান্তরিত হল পাঠক পরিবার। বর্ধমান মহারাজা খুশি হয়ে হুগলির তাল চিনান গ্রামের জমিদার সত্ত্ব দেন পাঠকদের, দশ হাজার বিঘা খাস জমি নিয়ে […]








