সুদীপ দাস,১৮ জানুয়ারি:- আমাদের সময় কিংবা চুনী দা (চুনী গোস্বামী) , প্রদীপ দা ( পিকে ব্যানার্জী) সময়ও বাংলা ছাড়া ভারতীয় দলই হোত না। এখন দেশে বাংলার ছেলেদের বড়ই অভাব ! এটাকে কি আর এ রজ্যের ফুটবলের উন্নতি বলা যেতে পারে ? আই লিগ ডার্বির ২৪ ঘন্টা আগে এভাবেই আক্ষেপ প্রকাশ করলেন ভারতীয় দলের সর্বকালের সেরা স্টপার সুধীর কর্মকার। ৭০ এর দশকে ইস্টবেঙ্গলের হয়ে ময়দান কাঁপানো সুধীর বাবু আজ রিষড়ার বাড়িতে বসে খবর সোজাসাপ্টার মুখোমুখি হন। এদিন অর্নব বিশ্বাসের সামনে বাংলার বর্তমান ফুটবল নিয়ে নিরাশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন আজ থেকে ৫০বছর আগে ভারতীয় টিমে বাংলা থেকেই আট থেকে দশজন খেলতেন। এখন সেসব ইতিহাস।
সিকিম, ভূটানের ছেলেরা আজ দাপিয়ে বেড়াচ্ছে। ইস্টবেঙ্গল আজ কোয়েস ইস্টবেঙ্গল ! মোহনবাগান আজ এটিকে মোহনবাগান! এটা বাংলার ফুটবলের পক্ষে ভালো নয়। বাংলার মানুষদের একটা আলাদা আবেগ, একটা আলাদা অনুভূতি ছিলো । সেটা আজ ভারতীয় ফুটবলে নেই। আগামীকাল আই লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির আগে দেশের সর্বকালের সেরা স্টপারের এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করারই কথা ফুটবল সচেতন মানুষদের কাছে !রবিবার ডার্বি প্রসঙ্গে তিনি বলেন হারলে লড়াই করে হারুক। আমি দুটো দলেই খেলেছি তাই দুই দলেরই সাফল্য কামনা করি।Related Articles
ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণালঙ্কার সহ টাকার ব্যাগ ছিনতাইয়ের কিনারা।
পটাশপুর, ২৭ এপ্রিল:- গত বছর অক্টোবর মাসে পটাশপুর থানার মংলামাড়ো বাজারে এক স্বর্ন ব্যাবসায়ী দোকান বন্ধ করে ব্যাগে দোকানের গয়না সহ টাকা নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়ে দুই দুষ্কৃতী বাইকে এসে ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। তার কিছুদিন আগে ১০ অক্টোবর সেই মংলামাড়ো বাজারে একটি ব্যাঙ্ক থেকে বন্ধকি সোনার গয়না ও টাকা […]
প্রতি বছর নিজেদের কাজের খতিয়ান তুলে রিপোর্ট কার্ড পেশ মানুষের দরবারে – ফিরহাদ।
কলকাতা, ২১ ডিসেম্বর:- সাম্প্রতিক সময়ে কলকাতা পুরসভায় তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ ছিলেন তিনি। গতবারের তুলনায় বেশি ভোট পেয়ে আবার জয় পেয়েছেন ৮২ নম্বর ওয়ার্ড থেকে। আর সেই ফল প্রকাশের পর এই শহরের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন আগামীদিনে কলকাতা শহরের নাগরিক পরিষেবাকে আরও এগিয়ে নিয়ে যেতে নিজের দায়বদ্ধতার কথা। তিনি জানিয়েছেন কলকাতা পুর নির্বাচনের […]
হাইকোর্টে ওবিসি শংসাপত্র বাতিল নির্দেশের পরেও সরকারি সুযোগ-সুবিধা বহাল থাকবে বলে আশ্বস্ত রাজ্যের।
কলকাতা, ২৩ মে:- কলকাতা হাইকোর্টের ওবিসি সংশাপত্র বাতিল সংক্রান্ত নির্দেশের পরেও লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য সরকারি প্রকল্পের প্রাপকদের আপাতত কোনো সমস্যায় পড়তে হবে না। তাঁদের যাবতীয় সুযোগ সুবিধা বহাল থাকবে বলে রাজ্যে সরকার আশ্বস্ত করেছে। কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে ওই সংশাপত্র প্রাপকদের মনে আশঙ্কা তৈরি হয়েছে। এতদিন ধরে তাঁরা রাজ্য সরকারের কাছ থেকে যে সব […]











