হাওড়া , ৫ জানুয়ারী:- যথাযোগ্য মর্যাদায় আজ শ্রীশ্রীসারদা মায়ের জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে। তবে এবছর করোনা পরিস্থিতিতে মঠে ভক্ত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এবছর সারদা মায়ের ১৬৮তম জন্মতিথি উৎসব। এই উপলক্ষে ভোর থেকেই চলছে অনুষ্ঠান। এদিন শ্রীশ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। বেদপাঠ, স্তবগান ভজন, বিশেষ পূজা, হোমের আয়োজন করা হয়েছে। এছাড়াও রামকৃষ্ণ মন্দিরের নাটমন্দিরে মাতৃসঙ্গীত, মায়ের কথাপাঠ, ভক্তিগীতি, লীলাগীতি প্রভৃতির আয়োজন করা হয়েছে। বিকেলে হবে ধর্মসভা। সন্ধ্যায় শ্রীশ্রীঠাকুরের আরতির পর মায়ের মন্দিরে সন্ধ্যারতি ও ভজনের আয়োজন করা হয়েছে।
Related Articles
‘তেন্ডুলকর ড্রাইভ’ ও ‘বিরাট ক্লেসেন্ট’-এ চমক অজিভূমে ।
স্পোর্টস ডেস্ক, ১৩ জুন:- রাস্তা দিয়ে ড্রাইভ করতে গিয়ে হঠাৎ থেমে গেলেন! কোন রাস্তায় যাবেন বুঝতে পারছেন না? চাইলে ঘুরে আসতেই পারেন ‘তেন্ডুলকর ড্রাইভ’ বা ‘বিরাট ক্লেসেন্ট’ থেকে। আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে পারেন ‘ওয়া স্ট্রিট’,’সোর্বাস ড্রাইভ’,’হ্যাডলি স্ট্রিট’,বা ‘আক্রম ওয়ে’ তে। কী শুনে অবাক হয়ে গেলেন? আসলে বিশ্বের সেরা ক্রিকেটারদের নামে নামাঙ্কিত করা হয়েছে অস্ট্রেলিয়ার […]
শালিমার ওয়ার্কস কারখানার পুনরুজ্জীবন ও পরিবহনকে চাঙ্গা করার দ্বিমুখী পরিকল্পনা নিল রাজ্য সরকার।
কলকাতা, ১৪ জুন:- রাষ্ট্রায়াত্ত শালিমার ওয়ার্কস কারখানার পুনরুজ্জীবনের পাশাপাশি রাজ্যের পরিবহন ক্ষেত্রকে চাঙ্গা করতে দ্বিমুখী পরিকল্পনা নিল রাজ্য সরকার। রাজ্য পরিবহন দফতরের অন্তর্গত যে সমস্ত ভেসেল রয়েছে সেগুলির রক্ষণাবেক্ষণের ভার বেসরকারি সংস্থার হাত থেকে নিয়ে আপাতত ওই রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতে দেওয়া হবে। সেগুলির মেরামতের কাজ করে আপাতত লাভের মুখ দেখবে শালিমার ওয়ার্কস। সোমবার হাওড়া শালিমার […]
বসন্ত উৎসবের প্রস্তুতি নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ব্যারাকপুর।
উঃ২৪পরগনা,২৭ ফেব্রুয়ারি:- ব্যারাকপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অভ্যুদয় মাঠে বসন্ত উৎসবের প্রস্তুতি নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ আহত বিজেপি নেতা। ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা মিলন কৃষ্ণ আঁশ ও তৃণমূল কংগ্রেসের সৌরভ কর্মকার দু’জনকেই ব্যারাকপুর ডাঃ বি এন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । মিলন বাবুকে দেখতে হাসপাতালে আসেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি […]






