কোচবিহার , ৪ জানুয়ারি:- ফের অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ল এলাকায়। ঘটনাটি ঘটেছে, দিনহাটা ২ নং ব্লকের নয়ারহাট সংলগ্ন পিকনিধারা এলাকায়। জানা যাচ্ছে, ঘটনায় পুরে ছাই হয়ে গিয়েছে পাঁচটি বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলবাহিনী। এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা নাগাদ হঠাৎ করে আগুন লেগে যায় পাঁচটি বাড়িতে। কিছুক্ষণের মধ্যে ওই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। তবে দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জের এই ঘটনাটি ঘটেছে। এবিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, পাঁচটি বাড়িতে সন্ধ্যায় ভয়াবহ আগুন লেগে সব পুড়ে গিয়েছে। প্রাথমিক ভাবে জেনেছি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তারা আমাদের দলের কর্মী। সোমবার তাদের বাড়িতে যাব। সেখানে আমাদের কর্মীর আগুন নেভানোর কাজ করছেন।
Related Articles
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালযের মুকুটে যোগ হল আরেকটি পালক।
কলকাতা, ৩০ জুন:- মৌলানা আবুল কালাম আজাদ প্ৰযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। এবারের পুরস্কারটি এল আন্তর্জাতিক স্তর থেকে। এটি হল ই- এসেসমেন্ট পুরস্কার। বেস্ট সামেটিভ এসেসমেন্ট প্রজেক্ট পুরস্কার ২০২২। সারা পৃথিবীর ৪৫টি মনোনয়নের তালিকা থেকে চূড়ান্ত তিনটি মনোনয়নকে বেছে নেন বিশেষজ্ঞরা। তার মধ্যে সেরার পুরস্কার জিতে নেয় মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি […]
এক লক্ষ ২৫ পরিবারকে জমির পাট্টা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের।
কলকাতা , ৪ নভেম্বর:- রাজ্য সরকার উদ্বাস্তু এক লক্ষ ২৫ পরিবারকে জমির পাট্টা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, লোকশিল্পীদের সঙ্গে কথা বলেন। এই দিন তিনি আনুষ্ঠানিকভাবে কয়েকটি পরিবারের হাতে পাট্টার কাগজ তুলে দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রথম দফায় এই রকম ২৫ হাজার পরিবারকে পাট্টা দেওয়া হবে। মতুয়া উন্নয়ন […]
জাঙ্গিপাড়ায় নাবালিকার পুকুরে ডুবেই মৃত্যু দাবী পুলিশের, ঘটনায় গ্রেপ্তার ৪।
হুগলি, ১০ অক্টোবর:- জাঙ্গিপাড়ার নাবালিকা খুনের ঘটনায় চার যুবক কে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করার পরে নতুন মোর নিল খুনের ঘটনা। এদিন হুগলির পুলিশ সুপার অমনদীপ বলেন গত ৫ তারিখ জাঙ্গিপাড়ায় যে মেয়ে টির মৃত দেহ পাওয়া গেছে তাতে তার ময়না তদন্তে কোন রূপ ধর্ষণের প্রমান পাওয়া যায় নি। পাশাপাশি পুলিশ সুপার এও বলেন ঘটনার […]










