শিলিগুড়ি , ৪ জানুয়ারি:- সোমবার পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে এলেন যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়। এদিন দুপুরে বাগডোগরা বিমান বন্দরে নামের। এরপর সেখান থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়ির উদ্দেশ্যে। দলীয় সূত্রে জানা গিয়েছে যে ৮ ই জানুয়ারি পর্যন্ত তিনি শিলিগুড়িতেই থাকবেন। এবং এখান থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সভা ও বৈঠক করবেন। আজ বিকেলে উত্তরকন্যার কন্যাশ্রীতে দার্জিলিং জেলার নেতৃত্বদের নিয়ে দফায় দফায় বৈঠক করবেন তিনি। এছাড়াও সমতলের তিনটি বিধান সভার সাংগঠনিক অবস্থা নিয়ে কথা বলবেন তিনি।
Related Articles
শেষ দফার নির্বাচনে দুর্যোগের ভ্রুকুটি।
কলকাতা, ৩১ মে:- নির্বাচনের শেষ দফায় দুর্যোগের ভ্রুকুটি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে গতকাল রাত থেকেই চলছে টানা বৃষ্টি। এরই মধ্যে শেষ দফার ভোট প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন এবং নির্বাচন কমিশন। সপ্তম দফীার বোট কলকাতার দুই াসন সহ রাজ্যের নয় লোকসভা আসনে। শুক্রবার তাই বৃষ্টি মাথায় নিয়েই ডিসি আরসি থেকে সাজ সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রের উদ্দ্যেশ্যে রওনা হচ্ছেন […]
বারাসতের পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে রাজ্যপাল ।
উঃ২৪পরগনা,২৫ ফেব্রুয়ারি:- পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন উৎসবে যোগদান করতে মঙ্গলবার সকালে বারাসাতে বিশ্ববিদ্যালয়ে এসে সমাবর্তন উৎসবের মঞ্চে ভাষণে রাজ্যপাল জগদীপ ধনকর শিক্ষার আলোচনা করতে গিয়ে দেশ ও রাজ্য রাজনীতির আলোচনা থেকে বিরত থাকলেন না ।সমাবর্তন উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসব চৌধুরী ও ইন্ডিয়ান স্ট্যটিসটিকাল ইনস্টিটিউটের ভট্নগর পুরস্কার প্রাপ্ত সংঘমিত্রা বন্দোপাধ্যায় । এদিন […]
গুজরাটে সরকার গড়ার পথে দল, হাওড়ায় আবির মেখে মিষ্টি বিতরণ বিজেপির।
হাওড়া, ৮ ডিসেম্বর:- গুজরাটে সরকার গড়ার পথে দল। হাওড়ায় আবির মেখে মিষ্টি বিতরণ করে সেলিব্রেশনে মাতলেন বিজেপি কর্মীরা।গুজরাট বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্য এবং সপ্তমবারের জন্য বিজেপি সরকার গড়তে চলার খুশিতে হাওড়ায় সদর বিজেপির পক্ষ থেকে বিজয় উৎসব পালন করা হলো। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার পঞ্চাননতলায় দলের সদর কার্য্যালয়ের সামনে পথচলতি মানুষকে মিষ্টি বিলি করা হয়। ভারতীয় […]










