কলকাতা , ৪ জানুয়ারি:- প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা পেতে কেন্দ্রীয় সরকার তাদের পোর্টালে নথিভূক্ত রাজ্যের কৃষকদের নাম সহ যাবতীয় তথ্য রাজ্যকে দিলে রাজ্য সরকার তা পরীক্ষা করে পাঠাবে বলে জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখেই তারা যেন এই প্রকল্পের সুবিধা পায় সেই বিষয়টি রাজ্য সরকার খেয়াল রাখবে। রাজ্যের দেওয়া চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং টমার সম্প্রতি জানিয়েছেন এই প্রকল্পের সুবিধা পেতে রাজ্যের যে একুশ লাখ ৭৯ হাজার কৃষক সরাসরি কেন্দ্রীয় পোর্টালে নাম নথিভূক্ত করেছেন রাজ্যের ছাড়পত্র না মেলায় তারা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর প্রেক্ষিতে কৃষকদের যাবতীয় তথ্য রাজ্যের পোর্টালে দ্রুত পাঠানোর জন্য তিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে পাল্টা চিঠি দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কৃষকদের সেই তথ্য হাতে আসলে সব কিছু পরীক্ষা-নিরীক্ষা করে তা দ্রুত কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। উল্লেখ্য রাজনৈতিক কারণেই রাজ্য সরকার এই প্রকল্পের সুবিধা নিচ্ছে না বলে কেন্দ্রীয় সরকার ইতিপূর্বে বেশ কয়েকবার অভিযোগ করেছে।
Related Articles
‘ক্ষমতা থাকলে জাতীয় সঙ্গীত বদলে দেখাক’, কোচবিহার থেকে বিজেপিকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়
কোচবিহার , ১৬ ডিসেম্বর:- জাতীয় সঙ্গীত প্রশ্নে বিজেপিকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের জনসভা থেকে মমতা হুঁশিয়ারি দিলেন, ক্ষমতা থাকলে ‘জন গণ মন’ বদলে দেখাক বিজেপি। বিজেপিকে এই মর্মে তুলোধনা করে ছাড়লেন বাংলার মুখ্যমন্ত্রী। এছাড়াও কেন্দ্রের একাধিক সিদ্ধান্ত নিয়ে গর্জে ওঠেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বুধবার […]
শুভেন্দু সহ আক্রান্তদের রাজভবনে ঢুকতে পুলিশের বাধা দেওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি রাজ্যপালের।
কলকাতা, ১৪ জুন:- রাজভবনে শুভেন্দু অধিকারী এবং ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের বাধা দেওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি দিলেন রাজ্যপাল৷ সিভি আনন্দ বোস শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানতে চেয়েছেন, রাজভবন প্রয়োজনীয় অনুমতি দেওয়া সত্ত্বেও ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের কেন রাজভবনে প্রবেশ করতে বাধা দিয়েছে পুলিশ? পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন ‘আমি স্তম্ভিত’। এদিন রাজ্যপাল […]
বৈঁচি বীণাপাণি বালিকা বিদ্যালয় স্মার্ট ক্লাসরুমের উদ্বোধনে বিধায়ক।
হুগলি, ২৮ আগস্ট:- বৈঁচি বীণাপানি বালিকা বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলেন বিধায়ক। আজ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ পান্ডুয়ার বৈঁচি বিনা পানি বালিকা বিদ্যালয় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল হইতে ২০২২ ২৩ অর্থ বর্ষের ১২ লক্ষ ৭৪ হাজার ৮৩৪ টাকা ব্যয়ে এই স্মার্ট ক্লাস রুম তৈরি করা হয়েছে। যা আজ ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পান্ডুয়ার বিধায়ক […]










