হুগলি,১৬ জানুয়ারি:- সম্প্রতি বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের শতোত্তর রজত জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান হয়ে গেল।অনুষ্ঠানের উদ্ধধন করেন। বেলুড় রামকৃষ্ণ মিশনের সন্যাসী শ্রীমৎ স্বামী বিবেকাত্মনন্দজী। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সংগীত ছাত্রদের নৃত্য, তবলা লহরা শ্রুতি নাটক ‘পুরাতন ভৃত’ বিদ্যালয় এর শিক্ষক রতন বাড়ুই রচিত ও নির্দেশিত নাটক ‘ নতুন ভোরের স্বপ্ন ‘পরিবেশিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরা শিক্ষ প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী দের কী কী আর্থিক সাহায্য পাওয়া যায় তাই আলোচনা করেন। বিদ্যালয় এর প্রধান শিক্ষক ডঃ দেবাশিস চট্টোপাধ্যায় বলেন এমন অনুষ্ঠান করতে পারায় আপ্লুত।
Related Articles
চিটফান্ড মামলায় গ্রেফতার হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি।
উঃ২৪পরগনা, ২ সেপ্টেম্বর:- আজ হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু শাহানি কে গ্রেফতার করলো সিবিআই। সূত্রের খবর সানমার্গ চিট ফান্ড মামলায় এই গ্রেফতারি। রাজু সাহানি এর নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ 50 লক্ষ টাকা। থাইল্যান্ডে ব্যাংক একাউন্ট থাকার হদিশ সূত্রে খবর। Post Views: 361
অপসংস্কৃতির বিরুদ্ধে যোগ্য জবাব বনশ্রী কালাকুঞ্জের বসন্ত উৎসবে।
প্রদীপ সাঁতরা, ১৭ মার্চ :- রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব বহিরাগতদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা কিরেছিলো কিছু (!!!) লোক I সেই সমালোচনার যোগ্য জবাব দিলেন সুভাষ গ্রামের আপাদমস্তক সাংস্কৃতিক কর্মী বনশ্রী কলাকুঞ্জের কর্ণধার শ্রী ভৃগুরাম হালদার l প্রায় ৩০০ নৃত্য শিল্পী অংশ গ্রহণ করেন l নৃত্য সহযোগে গ্রাম প্রদক্ষিণ করেন সমস্ত শিল্পী অভিভাবক সহ […]
স্পর্শকাতর বুথের তালিকা দিলেও বুথের অবস্থান না জানানোয় বাহিনী পাঠানো সম্ভব হয়নি, অভিযোগ বিএসএফের ডিআইজির।
কলকাতা, ৯ জুলাই:- রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথের তালিকা না পাওয়ার কারণেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রনটিয়ারের ডি আই জি, সুরজিৎ সিং গুলেরিয়া বলেন, গতকাল পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও অন্য ২৫ রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী মিলিয়ে ৫৯ হাজার […]










