কলকাতা , ২ জানুয়ারি:- আগামী সপ্তাহে চারদিনের সফরে দক্ষিন ২৪ পরগনা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ তারিখ তিনি কলকাতা থেকে হেলিকপ্টারে পৌঁছাবেন নামখানা। সেখানে সেদিন তিনি যোগ দেবেন একটি প্রশাসনিক বৈঠকে। পরেরদিন তিনি যাবেন সাগরদ্বীপে। ৮ তারিখ সেখানে চলতি বছরের গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন তিনি। ৯ তারিখও তাঁর সেখানে থাকার কথা। ১০ তারিখ তিনি ফিরে আসবেন কলকাতায়। এখনও পর্যন্ত তাঁর এই কর্মসূচিতে দলীয় কোনও সভা বা র্যালির খবর পাওয়া যায়নি। তবে ৮ অথবা ৯ তারিখ তাঁর কোনও দলীয় কর্মসূচি থাকলেও থাকতে পারে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
Related Articles
দোল এবং হোলিতে মদ বিক্রিতে রেকর্ড লাভ রাজ্যের।
কলকাতা, ২১ মার্চ:- দোল এবং হোলির সপ্তাহ শেষে মদ বিক্রিতে রেকর্ড লাভ রাজ্যের। রাজ্যে আবগারি বিভাগ সূত্রে খবর গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মদ বিক্রি হয়েছে ২০০ কোটি টাকার। অর্থাৎ এই সময়ে প্রতিদিন গড়ে ৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যদিও দোলের দিন বিকেল পর্যন্ত দোকান বন্ধ থাকায় সেভাবে বিক্রি না হলেও বৃহস্পতিবার রেকর্ড বিক্রি […]
ডানকুনি গুরুদ্বারায় শুভেন্দু অধিকারী।
হুগলি, ২৭ নভেম্বর:- গুরুনানক এর জন্মদিনে সকাল সকাল ডানকুনি গুরুদ্বারা য় উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল আটটার কিছু পরে ডানকুনিতে উপস্থিত হন তিনি। শিখ ধর্মাবলম্বী মানুষদের অনুষ্ঠানে অংশ নিয়ে সেখানে শ্রদ্ধা ও জানান তিনি। রাজ্যবাসীর মঙ্গল কামনা করে তিনি বলেন গুরুনানক এর দেখানো পথেই আগামীদিনে ভারতবর্ষ চলবে। এদিন বীরভূমের রামপুরহাট ও হুগলীর সিঙ্গুরে ও […]
৩ মাস পরে আবারও ব্যাট হাতে পিচে ফিরলেন মিস্টার ওয়াল।
স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- করোনা উদ্বেগ কাটিয়ে ৩ মাস পর মাঠে প্রস্তুতিতে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ভারতীয় টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ রাজকোটে নিজের অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করে দিলেন। নেটে প্রথমদিন সৌরাষ্ট্রের সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে ব্যাটিং প্র্যাকটিস করেন পূজারা। ২২ গজে প্রথম দিন চেতেশ্বর পূজারা গত মরশুমে রঞ্জি চ্যাম্পিয়ন করা অধিনায়ক জয়দেব উনাদকাটের […]










