কোচবিহার , ২৮ ডিসেম্বর:- কোচবিহার বই মেলায় কোচবিহার রাজাকে অসন্মানের অভিযোগ উঠলো। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলা শাসকের দারস্থ হয়েছে কোচবিহার রয়্যাল ফ্যামেলি ওয়েলফেয়ার ট্রাস্ট। অভিযোগ, কোচবিহার বইমেলা প্রাঙ্গণে কোচবিহার মহারাজা জীতেন্দ্র নারায়নের ছবিতে ইচ্ছাকৃত ভাবে মহারাজা জগদীপেন্দ্র নারায়নের নাম লিখে ইতিহাস বিকৃতির করা হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই কুমার জীতেন্দ্র নারায়নের নেতৃত্বে কোচবিহার রয়্যাল ফ্যামেলি ওয়েলফেয়ার ট্রাস্ট কোচবিহার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানায়। বিষয়টি নিয়ে কোচবিহার রয়্যাল ফ্যামেলি ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি কুমার জীতেন্দ্র নারায়ন বলেন, গত বছরের মতন এই বছর রাসমেলা মাঠের বই মেলায় ফের ইচ্ছাকৃত ভাবে ইতিহাস বিকৃতি করে মহারাজা জিতেন্দ্র নারায়নের ছবি তে জগদীপেন্দ্র নারায়নের নাম লেখা হয়েছে। এই জঘন্যতম অপরাধ কে বা কারা কোন উদ্দেশ্যে করলো? তাদের শনাক্ত করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী তাঁরা তোলেন।
Related Articles
লকডাউনে অকারণে বাড়ি থেকে বেরোলেই কঠোর শাস্তি আরামবাগে।
আরামবাগ, ২১ মে:- লকডাউনে বাড়ি থেকে অযোথা বের হলেই কড়া শাস্তির মুখে পড়তে হচ্ছে আরামবাগে। লকডাউন সফল করতে বদ্ধপরিকর আরামবাগ পুলিশ প্রশাসন। কান ধরে ওঠোবস করা থেকে শুরু করে গাড়ি আটক এবং গাড়িসহ চালক আটক ও আইন মেনে ফাইন পযন্ত করা হচ্ছে। পুলিশ প্রশাসনের দাবী, সারা দেশ জুড়ে করোনা ভাইরাসের প্রভাব থেকে মুক্ত হতে সকলে […]
এখনও দুটো হার্ডল বাকি, রঞ্জি নিয়ে আশাবাদী লক্ষ্মী।
হাওড়া, ৪ ফেব্রুয়ারি:- রঞ্জিতে এই নিয়ে বাংলা তিন বার রঞ্জি ট্রফির সেমিতে পৌঁছাল। এখনও দুটো হার্ডল বাকি। আমরা ভালো ফল করার চেষ্টা করব। বললেন লক্ষ্মী রতন শুক্লা। শনিবার সকালে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য হাওড়ার হৃষিতা বসু’কে সংবর্ধনা দেওয়া হয় এলআরএস বাংলা স্পোর্টস অ্যাকাডেমি’র তরফ থেকে। সিনিয়র বেঙ্গল ক্রিকেট দলের প্রধান […]
করোনার মডেল সেজে সতর্কতার বার্তা দিতে সাইকেল নিয়ে জেলার পথে পথে যুবক।
মহেশ্বর চক্রবর্তী, ৪ নভেম্বর:- করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আটকাতে একদিকে প্রশাসন যেমন কঠোর পদক্ষেপ গ্রহন করছে তেমনি সচেতনতা মুলক প্রচারও চলছে। এদিন ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আটকাতে অভিনব উদ্যোগ গ্রহন করলো যাদবপুরে যুবক ত্রিনাঙ্কুর পাল। সাইকেলে করে করোনা ভাইরাসের মডেল সেজে সারা পশ্চিমবঙ্গ ঘুরে সচেতনতা মুলক প্রচার করার শপথ নেয় সে। ইতিমধ্যেই ত্রিনাঙ্কুর […]








