হুগলি , ২৮ ডিসেম্বর:- শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর এবার সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছবি সহকারে ফ্লেক্স একাধিক ব্যানার পড়ল সিঙ্গুরের আনন্দনগর গ্রামে। তবে ব্যানারে দাদার অনুগামী বদলে লেখা,” আমরা স্যারের অনুগামী”। সিঙ্গুরের আনন্দনগর গ্ৰাম পঞ্চায়েতের সামনে, আনন্দনগর পার্টি অফিসে এবং রাস্তার ধারে একাধিক ব্যানার লাগিয়েছে রবীনবাবুর অনুগামীরা। বিভিন্ন জায়গায় বিধায়কের ছবি দেওয়া এই ব্যানার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।। এবং আনন্দনগর আঞ্চলিক তৃনমুল কংগ্ৰেস কমিটি এর অফিসিয়াল পেজেও এই ব্যানারের ছবি পোষ্ট করাকে ঘিরে জেলা রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।। রবীনবাবুর অনুগামী যারা এই ব্যানার লাগিয়েছে তাদের দাবি, মমতার মতো সিঙ্গুরের বিধায়ক ও সততার প্রতীক, আজ তাকে সরিয়ে দিয়ে দূর্নীতিবাজকে দলের দায়িত্ব দেওয়া হচ্ছে তার প্রতিবাদ স্যার যেমন করেছেন তেমনি এই ব্যানারের মাধ্যমে প্রতিবাদ করে জানাতে চাই বিধায়কের পাশে আজ সিঙ্গুরের বহু অনুগামী অর্থাৎ তৃনমুল কর্মীরা আছে। তবে বিজেপির দাবি রবীন্দ্রনাথ ভট্টাচার্য যদি নিজেকে শুভেন্দু অধিকারী ভাবে, তাহলে ভুল হবে।
Related Articles
বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে পিএসসি কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যানিকে নোটিশ পাঠালো ইডি।
কলকাতা, ২৯ জুলাই:- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে নোটিস পাঠিয়েছে । ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগেই নোটিস পাঠানো হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। ইডির তরফে গত ২৫ জুলাই রায়গঞ্জের বিধায়কের ব্যবসায়িক সংস্থা ‘কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের’ […]
জমিকে চাষের উপযুক্ত করে দিতে মঙ্গলবার সকালে জমির সার্ভের কাজ শুরু সিঙ্গুরে
হুগলি , ৫ জানুয়ারি:- সিঙ্গুরে টাটা প্রজেক্টে চাষিদের জমিকে চাষের উপযুক্ত করে দিতে মঙ্গলবার সকালে জমির সার্ভের কাজ শুরু করে দিলেন রাজ্য সরকারের ইরিগেসন দপ্তরের আধিকারিকেরা। মঙ্গলবার সকালে সিঙ্গুরের টাটা প্রজেক্টের মধ্যে যে সব গ্রামের চাষিদের চাষ করতে অসুবিধা হচ্ছিল। সেইসব মৌজায় জল পরিষেবার জন্য নালা। চাষিদের চাষের জন্য জমির লেভেলের কাজ শুরু হল। মঙ্গলবার […]
৬ ডিসেম্বর ড: বি,আর,আম্বেদকারের মৃত্যুবার্ষিকী পালন করতে চলেছে রাজ্য সরকার।
কলকাতা, ৪ ডিসেম্বর:- সংবিধানের জনক ড. বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী পালন করতে চলেছে রাজ্য সরকার। আগামী ৬ ডিসেম্বর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী আর সেই বিশেষ দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রকে বিশেষ বার্তা দিতে চাইছে রাজ্য সরকার। কেন্দ্রের সরকারের তরফে যখন ভারতীয় সংবিধানের দফারফা করতে ব্যস্ত তখনই রাজ্যের তরফে এই উদ্যোগ নেওয়া […]








