অঞ্জন চট্টোপাধ্যায়,১৫ জানুয়ারি:- গোকুলামের কাছে কল্যাণীতে ৩ গোল হজম করার পর যেন সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল সমর্থকদের। কল্যাণী স্টেডিয়ামেই কোয়েস ইস্টবেঙ্গলের সিইও সঞ্জিত সেনকে ধরে বিক্ষোভ দেখাল লাল-হলুদ সমর্থকরা। অভিযোগ, একাংশের সমর্থক ‘শারীরিক হেনস্থা’ করেছেন সঞ্জিতকে। সমর্থকদের বক্তব্য, এই দল করেছে বিনিয়োগকারী সংস্থা কোয়েস। কোচের পছন্দ মতো প্লেয়ার দিয়ে তারাই টিম সাজিয়েছে। কিন্তু এই যে ফুটবল ইস্টবেঙ্গল খেলছে, তা চোখে দেখা যায় না বলেই মত তাঁদের এদিন বিক্ষোভ, ধাক্কাধাক্কি এমন জায়গায় যে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের রীতিমতো হিমশিম খেতে হয়। পরে অবশ্য সঞ্জিত সেনকে সমর্থকদের মধ্যে থেকে সরিয়ে নিয়ে যান পুলিশকর্মীরাই।
Related Articles
চিকিৎসার কাজে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী শ্রমজীবী হসপিটালের হাতে তুলে দিলো লায়ন্স ক্লাব অফ রিষড়া।
তরুণ মুখোপাধ্যায় , ৯ আগস্ট:- কোভিড মহামারীতে সাধারণ মানুষের চিকিৎসায় অগ্রণী ভূমিকা নিয়েছে শ্রীরামপুরের শ্রমজীবী হসপিটাল । গত ৬ মাস ধরে এই হাসপাতালে কয়েকশো কোভিড রোগীর চিকিৎসা হয়েছে । এখানকার চিকিৎসক , স্বাস্থ্যকর্মী , নার্স এবং হাসপাতলে কর্মীরা যেভাবে মানবিকতার সঙ্গে রোগীদের চিকিৎসা করেছেন এবং রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তা এক কথায় নজিরবিহীন । […]
ধর্মঘটের পোস্টার মারাকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়ায়।
হুগলি, ৬ মার্চ:- ১০ মার্চ রাজ্য সরকারি কর্মচারীদের ডাকা ধর্মঘটের সমর্থনে পোস্টার মারাকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়ার জলসম্পদ দফতরে। কো-অর্ডিনেশন কমিটির দুই সদস্যকে বেশকিছুক্ষণ আটকে রাখার অভিযোগ। পরে দফতরের উচ্চপদস্থ আধিকারিকের হস্তক্ষেপেও পরিস্থিতি শান্ত হয়নি বলে অভিযোগ। এরপর কো-অর্ডিনেশন কমিটির অন্যান্যরা এলে দুজনকে আটক মুক্ত করেন। Post Views: 342
হাওড়া সিটি পুলিশ, হাওড়া পুরসভা, বনবিভাগের পাশাপাশি বিভিন্ন সংস্থার উদ্যোগে হাওড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।
হাওড়া, ৫ জুন:- শুক্রবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে হাওড়ায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাওড়া সিটি পুলিশ, হাওড়া পুরসভা, বনবিভাগের পাশাপাশি বিভিন্ন সংস্থার উদ্যোগেও এদিন বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। হাওড়ার ফোরশোর রোড, হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড সহ জেলার বিভিন্ন প্রাপ্তেই এদিন পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। মন্ত্রী অরূপ রায় জানান, আমফান ঝড়ে হাওড়া জেলার বিভিন্ন […]









