হুগলি, ২৩ ডিসেম্বর:- হুগলি জেলা গ্রামীণ পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া স্বর্ণপদক ফিরে পেল সিমলাগরের বাসিন্দা পেশায় শিক্ষক রজত রঞ্জন ঘোষাল। প্রসঙ্গত গত 29 শে নভেম্বর ভাইয়ের বিয়ে কাটিয়ে বাড়ি ফিরতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় রজত বাবুর। সে দেখেন বাড়ি থেকে চুরি গেছে টাকা-পয়সার পাশাপাশি তার স্বর্ণপদক গুলি। এরপরই তিনি পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ পাওয়ার পরেই তড়িঘড়ি তদন্তে নামে পান্ডুয়া থানার পুলিশ। তদন্তে নেমে পাঁচ দিনের মধ্যেই উদ্ধার করে রজত বাবুর পদকগুলি। তিনি এই দুটি পদক পেয়েছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এবং রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর কাছ থেকে। তাই তার কাছে এই দুটি পথ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশেষে আজ সমস্ত আইন মেনে সেই পদক তুলে দেওয়া হল রঞ্জন বাবুর হাতে। হারিয়ে যাওয়া পদক ফিরে পেয়ে পান্ডুয়া থানার আধিকারিকদের ধন্যবাদ জানাতে ভুললেন না রজত বাবু।
Related Articles
বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক গন্তব্য হিসেবে জার্মানিতে পুরস্কৃত হতে চলেছে বাংলা।
কলকাতা, ৫ মার্চ:- জার্মানিতে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্য মেলায় বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক গন্তব্য হিসেবে পুরস্কৃত হতে চলেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্য সরকারের হয়ে ওই পুরস্কার গ্রহণ করবেন। জানা গেছে ৭ মার্চ থেকে ৯ মার্চ বার্লিনে বিশ্বের অন্যতম বড় ওই পর্যটন মেলা অনুষ্ঠিত হতে চলেছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের হোটেল […]
করোনায় আক্রান্ত বর্ষীয়ান তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী।
হাওড়া , ৫ আগস্ট:- করোনায় আক্রান্ত হলেন হাওড়ার বর্ষীয়ান তৃণমূল নেতা শিবপুর কেন্দ্রের বিধায়ক জটু লাহিড়ী (৮৫)। সোয়াব পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে ভর্তি করা হয় কলকাতার মুকুন্দপুরের আর এন টেগোর হাসপাতালে। সপ্তাহের প্রথম দিন সোমবার শারীরিক অসুস্থতার কারণে তিনি হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর সোয়াব টেস্ট করা […]
ওভারলোডিং বন্ধ করুন ব্যানারকে সামনে রেখে সেফ ডাইভ,সেফ লাইফ কর্মসূচি পালন করল ওয়েস্ট বেঙ্গল সংগঠনের কর্মীরা।
হুগলি, ২০ ডিসেম্বর:- ওভারলোডিং বন্ধ করুন ব্যানারকে সামনে রেখে সেফ ডাইভ,সেফ লাইফ কর্মসূচি পালন করল ওয়েস্ট বেঙ্গল সংগঠনের কর্মীরা। বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোরে ১১ দিন ধরে চলবে ওভারলোডিং বন্ধ করার সচেতনতা প্রচার। সংগঠনের দাবি বালি, পাথর, অন্যান্য সামগ্রী লোডিং পয়েন্ট থেকে বন্ধ করা হোক। নজর দিক প্রশাসন। ওভারলোডিং এর ফলে রাস্তাঘাট, ব্রিজ নষ্ট হতে বসেছে। ফলে […]








