হাওড়া , ২৩ ডিসেম্বর:- প্রাথমিক বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বিভাগে ভর্তি না নেওয়ায় অভিভাবকদের বিক্ষোভ হল হাওড়ায়। বুধবার সকালে কোনা হাইস্কুলের সামনে অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, প্রাইমারি বিভাগের তরফ থেকে ছাত্রদের নামের লিস্ট করে উচ্চমাধ্যমিক বিভাগে ভর্তি নেওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু স্কুলের উচ্চমাধ্যমিক বিভাগ সেই লিস্ট ছিঁড়ে ফেলে দেয়। এই নিয়ে এদিন সকালে স্কুলের সামনে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। অবরোধ হয় রাস্তা। যানজট ছড়িয়ে পড়ে। দাশনগর থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এদিন বিক্ষোভরত অভিভাবকরা স্কুলের গেটেও তালা ঝুলিয়ে দেন। অবিলম্বে প্রাথমিক বিভাগের ছাত্রদের উচ্চমাধ্যমিক বিভাগে ভর্তি নেওয়ার দাবি তোলেন তাঁরা।
Related Articles
অশালীন বক্তব্যের অভিযোগে শোভন ও বৈশাখীর বিরুদ্ধে মামলা করলেন দেবশ্রী রায়।
রিংকা পাত্র , ৬ ফেব্রুয়ারি:- শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরূদ্ধে উস্কানিমূলক অভিযোগের পাশাপশি অশালীন বক্তব্যর অভিযোগ আনলেন রায়দীঘির বিধায়ক দেবশ্রী রায়। শনিবার সকালে আলিপুর আদালতে মানহানির মামলা দায়ের করতে আসেন দেবশ্রী রায়। আগামী সপ্তাহেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য,আগের মাসে রায়দীঘি গিয়ে দেবশ্রী রায়কে আক্রমণ করেছিলেন, শোভন-বৈশাখী। টোটো দেওয়ার নাম করে টাকা […]
ভারত বন্ধ ব্যার্থ করতে রাস্তায় নামলো বিজেপি কৃষাণ মোর্চা।
হুগলি ,৮ ডিসেম্বর:- হুগলি জেলার আদি-সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত হারিট এলাকায় কৃষকদের ডাকা ভারত বন্ধ ব্যার্থ করতে রাস্তায় নামলো বিজেপি কৃষাণ মোর্চা। মঙ্গলবার রাজ্য বিজেপির কৃষাণ মোর্চার সম্পাদক স্বরাজ ঘোষের নেতৃত্বে হারিট এলাকায় বিভিন্ন বাজার দোকানে গিয়ে সব খোলা রাখার আবেদন করেন বিজেপি নেতা কর্মীরা। তিনি বলেন এতদিন তৃণমূল বন্ধের বিরোধিতা করতো, এখন প্রধানমন্ত্রীর যুগান্তকারী কৃষক […]
প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরব অভিভাবকদের একাংশ সহ অন্যান্য শিক্ষিকারা বিদ্যালয় থেকে বেড়িয়েই গেলো সহ শিক্ষিকারা।
হুগলি,২ জানুয়ারি:- বার্ষিক পরীক্ষার পর আজ স্কুল খুলতেই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরব অভিভাবকদের একাংশ সহ অন্যান্য শিক্ষিকারা। বিদ্যালয় থেকে বেড়িয়েই গেলো সহ শিক্ষিকারা। তাঁরা গেটের সামনে অবস্থানে বসলো। পড়াশুনোই হলো না পান্ডুয়ার রাধারানি গার্লস হাই স্কুলে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী সরকারকে নিয়ে অন্যান্য শিক্ষিকাদের প্রতিবাদ নতুন নয়। এর আগেও একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে […]






