হাওড়া ,২০ ডিসেম্বর:- হাওড়ায় ডোমজুড়ের নারনা এলাকায় বিজেপি – তৃণমূল সংঘর্ষ। তৃণমূলের উপপ্রধানের বাড়ি ভাঙচুর। ভাঙচুর গাড়িও। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। গ্রামে রাতভর চলে ব্যাপক তল্লাশি। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের দিনই বিজেপি এবং তৃণমূল এর মধ্যে এই রাজনৈতিক সংঘর্ষ ঘটেছে হাওড়ায়। অভিযোগ, শনিবার রাতে ডোমজুড়ের নারনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের বাড়িতে হামলা চালায় বিজেপি কর্মীরা। তার বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপর তৃণমূল সমর্থকরা পাল্টা বিজেপি কর্মীকে মারধর করে। পরে ডোমজুড় থানার সামনে বিক্ষোভ হয়। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও উত্তেজনা রয়েছে এলাকায়।
Related Articles
যারা বলবে দাদার অনুগামি তাদের এমন শিক্ষা দেবেন তারা গ্রামে ঢুকতে না পারে খানাকুলে বিস্ফোরক কল্যাণ।
হুগলি , ২৮ নভেম্বর:- বেইমানদের শিক্ষা দিতে হবে, যারা মমতার নাম করে ভোগ করেছে তাদের শিক্ষা দিতে হবে। শুভেন্দু অধিকারীর দল থেকে পদত্যাগ প্রসঙ্গে কটাক্ষ করে বলেন “যারা বলবে দাদার অনুগামি তাদের এমন শিক্ষা দেবেন তারা যেন গ্রামে ঢুকতে না পারে। খানাকুল নন্দনপুরে তৃনমূলের জনসভায় এমনই হুশিয়ারি দিলেন সাংসদ কল্যান বন্দোপাধ্যায়। বিজেপি রাজ্য সভাপতি দীলিপ […]
নির্বাচন কমিশনকে ভোটার শিক্ষা ও প্রচারে সহায়তা করবে ব্যাঙ্ক এবং ডাকঘর।
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- সামনেই লোকসভা নির্বাচন। ৩ মার্চ রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এই পরিস্থিতিতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে ব্যাঙ্ক এবং ডাকঘরগুলি। নির্বাচন কমিশনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে ভোটার শিক্ষা এবং প্রচারে কমিশনকে সাহায্য করবে ব্যাঙ্ক এবং ডাকঘরগুলি। সারা দেশে ১.৬ লক্ষ ব্যাঙ্কের শাখা, ২ […]
শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে যুযুধান সব রাজনৈতিক দলের তৎপরতা ছিল তুঙ্গে।
কলকাতা, ১৭ ডিসেম্বর:- কলকাতা পুরসভার নির্বাচনের প্রচার পর্ব শনিবার বিকেলে শেষ হয়েছে। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে যুযুধান সব রাজনৈতিক দলের তৎপরতা ছিল তুঙ্গে। বালিগঞ্জ থেকে কালীঘাট পর্যন্ত রোড-শো করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধায়। চেতলায় নিজের ওয়ার্ডে প্রচার করেন পূর্বতন মেয়র ফিরহাদ হাকিম। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সায়ন্তন বসু প্রমূখ আজ […]










