হুগলি , ১৯ ডিসেম্বর:- করোনা আবহাওয়া কে জয় করে ভীড় উপছে পড়েছে সিঙ্গুর বইমেলায়। এবছর চব্বিশতম বর্ষে পদার্পণ করেছে এই বইমেলা। বইমেলার পাশাপাশি কোবিদ প্রোটোকল মেনে মুক্ত মঞ্চে চলছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আবৃত্তি, একক অভিনয়, কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বইমেলার উদ্বোধন করেন ড: পার্থজীৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বইমেলার যুগ্মসম্পাদক অমর চন্দ্র, জগন্নাথ বন্দোপাধ্যায় ও কোষাধ্যক্ষ সোমনাথ বসাক সহ সিঙ্গুরের প্রশাসনের আধিকারিকরা। একবিংশ শতাব্দির দোড়গোড়ায় দাঁড়িয়ে মোবাইল ও ইন্টারনেট যুগে বইপ্রেমী মানুষজনের যে বই কেনার প্রবণতা রয়েছে তা প্রমাণ পাওয়া গেছে সিঙ্গুর বইমেলায় বলে জানিয়েছেন এক পুস্তক বিক্রেতা। জীবনের চলার পথে বই ছাড়া কোনও বিকল্প নেই।
Related Articles
অযোধ্যায় যেতে না পেরে, বাড়িতেই চলছে গীতা পাঠ তিন বছরের ভ্রাজিষ্ণুর।
হুগলি, ২২ জানুয়ারি:- ব্যান্ডেল কাপাসডাঙা শিবতলা এলাকার বাসিন্দা দিলীপ ও কাকলি ভট্টাচার্য্যের তিন বছরের পুত্র ভ্রাজিষ্ণু। এই বয়সেই তার মুখস্থ গীতার বহু শ্লোক। আজ যখন অযোধ্যা নগরীতে রাম মন্দির উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, ঠিক তখনই নিজের বাড়িতে বসে অনর্গল পাঠ করে চলেছেন গীতার শ্লোক।এই বয়সে যখন অনেক শিশু ঠিক করে কথা বলতে পারেনা, তখন […]
বুধবার নবান্নে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩০ মে:- বুধবার নবান্নে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ বিগত কয়েক মাস ধরে মহার্ঘ্য ভাতা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, কেন্দ্রের হারে রাজ্যকেও মহার্ঘ্য ভাতা দিতে হবে। সেই হারে যা বকেয়া জমা হয়ে রয়েছে, যার পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা তাও দিতে হবে। […]
খুলল বেলুড় মঠ।
হাওড়া , ১৭ অক্টোবর:- পুজোয় আট দিন বন্ধ থাকার পর রবিবার থেকে মঠের ভক্ত এবং সাধারণ দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হলো বেলুড় মঠ। আগেই জানানো হয়েছিল, ১লা অক্টোবর থেকে মঠ প্রতিদিন খোলা থাকবে সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৩টে ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত। সেই সূচি অনুযায়ী পুজোর পর এদিন থেকে মঠ ভক্ত […]











