সোজাসাপটা ডেস্ক,১৩ জানুয়ারি:- সরকারী জমি বেআইনিভাবে বিক্রী করে দেওয়ার অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। সোমবার এই মর্মে পঞ্চায়েত প্রধানের কাছে এলাকাবাসীরা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাসিন্দাদের কথা মেনে নিয়ে এই জমি সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক ডাকে পঞ্চায়েত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত সুকান্তনগর ভাগারধার এলাকায়। প্রসঙ্গত এই ভাগারেই হুগলি-চুঁচুড়া পৌরসভা ও কোদালিয়া-১ও২ নম্বর পঞ্চায়েত ময়লা ফেলে। সেই ভাগারের সামনের একটি ফাঁকা অংশে স্থানীয় কালী মন্দির ও কোদালিয়া ১নম্বর পঞ্চায়েতের ভ্যাটের গাড়ি থাকতো। বছর খানেক আগে ওই মন্দির কমিটিকে পঞ্চায়েত জলের পাম্প বসানোর জন্য জন্য জায়গাটি ছাড়ার অনুরোধ জানালে তঁারা ওই জায়গা ছেড়ে মন্দিরটি সামনের দিকে এগিয়ে নিয়ে আসে।
অভিযোগ সেখানে পাম্পও হয়নি আর ভ্যাটের গাড়িগুলি এখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। পুরো জমিটিই স্থানীয় পঞ্চায়েত সদস্য বলরাম শিকারী বিক্রী করে দিয়েছে বলে অভিযোগ। আজ অভিযুক্ত বলরাম শিকারীর দেখা না পাওয়া গেলেও এবিষয়ে কোদালিয়া ১নম্বর পঞ্চায়েতের উপপ্রধান দেবাশীষ চক্রবর্তী বলেন আমি অভিযোগ পেয়েছি। আগামী ২০তারিখ স্থানীয়দের সাথে এবিষয়ে পঞ্চায়েতে মিটিং ডেকেছি। যদি ওটা সরকারী জমি হয় তাহলে অবশ্যই আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।Related Articles
মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন প্রার্থীকেই বিজয়ী ঘোষণা করা যাবে না, জানালো কমিশন।
কলকাতা, ১৪ জুলাই:- পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষনা হলেও অনিশ্চিত হয়ে পড়ল বোর্ড গঠন। আরো ভালো ভাবে বলতে গেলে বাংলার পঞ্চায়েত ভোট এবং পঞ্চায়েত ভোটের বিজয়ী প্রার্থীদের ভবিষ্যত এখন আদালতের হাতে। আদালতে পঞ্চায়েত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও প্রার্থীকেই বিজয়ী বলে ঘোষণা করা যাবে না বলে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। আর আনুষ্ঠানিক […]
হুগলি জেলায় প্রথম পঞ্চায়েত এলাকায় শুরু হলো থার্মাল স্ক্রিনিং।
হুগলি,১৯ এপ্রিল:- হুগলি জেলায় প্রথম পঞ্চায়েত এলাকায় শুরু হলো থার্মাল স্ক্রিনিং। রবিবার সকালে কোন্নগর কানাইপুর গ্রামপঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের উদ্যোগে শুরু হলো মানুষের বাড়ি বাড়ি গিয়ে থার্মাল স্ক্রিনিং এর মাধ্যমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করার কাজ।আগামী দশ দিনের মধ্যে পুরো কানাইপুরে প্রত্যেক মানুষের এই পরীক্ষা সম্পূর্ণ করে নেওয়া হবে বলে জানায় পঞ্চায়েত প্রধান।এদিন যার শরীরের তাপমাত্রা […]
দূর্গাপুজো উপলক্ষে থানা এলাকার সব ক্লাবগুলোকে নিয়ে সমন্বয় সভা করলো হাওড়া সিটি পুলিশ।
হাওড়া , ৪ অক্টোবর:- আসন্ন দূর্গাপুজো উপলক্ষে শহরের থানা এলাকার সব ক্লাবগুলোকে নিয়ে সোমবার বিকেলে এক সাধারণ সমন্বয় সভা করলো হাওড়া সিটি পুলিশ। হাওড়া সিটি পুলিশ আয়োজিত ২০২১ শারদোৎসবের পুজো গাইড ম্যাপও এদিন প্রকাশ করা হয়। এদিন সিটি পুলিশের ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য জানান, হাওড়া সিটি পুলিশ এলাকায় এবার সরকার অনুমোদিত ১,৩৪৪টি পুজো হচ্ছে। […]










