হুগলি ,৮ ডিসেম্বর:- হাওড়ার বালিতেও পোস্টার পড়ল রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে। বালিখাল, নিমতলায় ওই পোস্টার ব্যানার চোখে পড়ছে। পোস্টারে লেখা শীত-গ্রীষ্ম-বর্ষা রাজীবদা ভরসা। দিকে দিকে লাখে লাখে চাইছে মানুষ রাজীবদাকে। কাজের মানুষ কাছের মানুষ রাজীবদা মানেই আবেগ। পোস্টারের নিচে লেখা দাদার সমর্থকবৃন্দ। বালি বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায় পোস্টার ঘিরে এবার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, এর আগে সোমবার সকালেও রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ফ্লেক্স দেখা গিয়েছিল হাওড়ায়। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, কোনা এক্সপ্রেসওয়ে, ইছাপুর জলের ট্যাঙ্ক মোড়, নবান্ন এলাকা সহ বিভিন্ন জায়গায় এই ব্যানার দেখা গিয়েছিল। সেখানে কোথাও লেখা “আমরা দাদার কর্মী” আবার কোথাও লেখা “আমরা রাজীবপন্থী”, কোথাও লেখা ” আমরা দাদার সেবক”। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবির উপরে লেখা “হাজার ভিড়ে একটাই নেতা” বা ” “অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে” ইত্যাদি। কে বা কারা শহরের বুকে এই ব্যানার লাগিয়েছে তা অবশ্য জানা যায়নি। এরপর বালিতেও রাজীবের নামে পোস্টার ব্যানার লাগানো হল।
Related Articles
প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা সুনীল সিং-কে তৃণমূলে না নেওয়ার পোস্টার।
উঃ২৪পরগনা , ১৪ জুন:- প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা সুনীল সিং-কে তৃণমূলে না নেওয়া নিয়ে প্রতিবাদ ক্রমশ চওড়া হচ্ছে নোয়াপাড়া কেন্দ্রে। একাধারে গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি পঙ্কজের হুঁশিয়ারি, অন্যদিকে গারুলিয়া জুড়ে সুনীল সিং-য়ের বিরোধতায় পোষ্টার। রবিবার রাতে তোলাবাজ ও দাঙ্গাবাজ আখ্যা দিয়ে সুনীল সিংকে দলে না নেওয়ার পোস্টার পড়েছে গারুলিয়ায়। সেই পোস্টারের নীচে […]
দেশের প্রথম থ্রি ডি তারামন্ডল এবার হাওড়ায়।
হাওড়া, ১ ডিসেম্বর:- ২০২২এ শুভারম্ভ হলো ভারতবর্ষের প্রথম ত্রিমাত্রিক তারামন্ডলী হাওড়া প্ল্যানেটোরিয়ামের। পুজোর আগে এর আনুষ্ঠানিক সূচনা করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তখনও কিছু কাজ অসম্পূর্ণ ছিল। সেই কাজ শেষ করে ১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে এর শুভারম্ভ হলো। মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত দিকনির্দেশে বিশ্ব বাংলার প্রতিফলন এই থ্রি ডি তারামন্ডল এবার হাওড়া শহরে করা […]
কোভিড মোকাবিলায় রিষড়া সেবাসদন হসপিটাল হতে চলেছে সেফ হাউস।
হুগলি , ২০ এপ্রিল:- রাজ্য সরকারের তত্ত্বাবধানে, ও রিষড়া পৌরসভার ব্যাবস্থাপনায় সেবাসদন হসপিটাল কোভিড মোকাবিলায় এবার হতে চলেছে সেফ হাউস। উপসর্গযুক্ত কোভিড পজেটিভ রুগীদের সাময়িকভাবে এই সেফ হাউসে রাখা হবে। ডক্টর, নার্স, থাকার পাশাপাশি অক্সিজেন, ঔষুধ সহ আপদকালীন চিকিৎসার সমস্ত পরিষেবা থাকছে এখানে। প্রায় শতাধিক মানুষ করোনা আক্রান্ত রিষড়ায়। তাদের বেশির ভাগই বাড়িতে থেকে চিকিৎসা […]







