হাওড়া, ৭ ডিসেম্বর:- শহর কলকাতার পর তৃণমূল নেতা তথা রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ও ব্যানার পড়ল হাওড়াতেও। যা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে “আমরা দাদার অনুগামী” তরফে শুভেন্দু অধিকারীর নামেও ব্যানার ফ্লেক্স দেখা গিয়েছিল হাওড়ার বিভিন্ন এলাকায়। এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামেও ফ্লেক্স দেখা গেল হাওড়ায়। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, কোনা এক্সপ্রেসওয়ে, নবান্ন এলাকা সহ বিভিন্ন জায়গায় এই ব্যানার দেখা গেছে। কোথাও লেখা “আমরা দাদার কর্মী” আবার কোথাও লেখা “আমরা রাজীবপন্থী”, কোথাও লেখা ” আমরা দাদার সেবক”। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবির উপরে লেখা “হাজার ভিড়ে একটাই নেতা” বা ” “অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে” ইত্যাদি। কে বা কারা শহরের বুকে এই ব্যানার লাগিয়েছে তা অবশ্য জানা যায়নি। রাজনৈতিক মহলে এই ব্যানার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে রবিবার শ্যামবাজার, উল্টোডাঙা, গিরিশ পার্ক, কাঁকুরগাছি সহ উত্তর কলকাতার বিভিন্ন জায়গাতেও রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ও ফ্লেক্স চোখে পড়েছিল।
Related Articles
অনেকদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা।
হুগলি, ৩১ অক্টোবর:- কোভিড বিধি মেনে আজ থেকে শুরু হল লোকাল ট্রেন চলাচল। গত কয়েক মাস ধরে সাধারণ মানুষের দাবি উঠছিল অন্যান্য পরিষেবা যখন ছাড় দেয়া হয়েছে সেক্ষেত্রে লোকাল ট্রেনে শুরু হোক। সেইমতো আজ সকাল থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন চলাচল। রবিবার হলেও স্টেশন চত্বরে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় […]
জমি পুনরুদ্ধারে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলায় জেলায় জমি জরিপের কাজ শুরু।
কলকাতা, ৩ জুলাই:- বেহাত হয়ে যাওয়া খাস জমি পুনরুদ্ধার করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মত রাজ্য প্রশাসন জেলায় জেলায় জমি জরিপের কাজ শুরু করেছে। বিভিন্ন সরকারি দফতরের অধীনস্থ জমির পাশাপাশি সরকারের ল্যান্ড ব্যাংকের আওতায় থাকা জমির বাস্তবিক পরিমাপ নির্ধারণ করতেও জরিপ করে দেখা হবে বলে ভূমি ও ভূমি সংস্কার দফতর সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি সরকারি জমি জবরদখল […]
রাজ্য সরকারের হস্তক্ষেপে কাটছে জট স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে সামিল একাধিক সরকারি বেসরকারি ব্যাংক
কলকাতা, ৫ অক্টোবর:- রাজ্য সরকারের হস্তক্ষেপের আরও গতি পেতে চলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প।মুখ্যসচিবের হুঁশিয়ারির পর বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক এই প্রকল্পে ঋণ দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে উদ্যোগী হয়েছে। ফলে আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে আরও বেশিসংখ্যক পড়ুয়া ব্যাংক ঋণের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে […]









