হুগলি , ৬ ডিসেম্বর:- গোঘাট 1 নম্বর ব্লকের উত্তর বলরামপুর এলাকায় ভাদুর মোড় থেকে ভিকদাস আসার যে রাস্তা সেই পিচ রাস্তার উপর কংসাবতী ক্যানেল এর উপরে যে পুল সেই পুলের সাইড কার্ড না থাকার কারণে ও অতিরিক্ত বাঁকের জন্যই আবারো দুর্ঘটনা ঘটে গেল ওই জায়গাতেই ভাদুরের দিক থেকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি আসছিল ভিকদাসের দিকে অতিরিক্ত বাঁক সাইড কার্ড না থাকার কারণে ক্যানেল এর নিচে পড়ে যায় মোটর বাইক আরোহী দুজনেই এবং দুজনেই গুরুতর আহত হয় এলাকার মানুষ ওই দু’জনকেই তুলে পাঠায় হাসপাতালে আহত ওই দুই ব্যক্তির একজনের নাম অঞ্জন প্রামানিক বাড়ি দামোদরপুর এলাকায় আরেকজনের নাম কার্তিক কর্মকার তার বাড়ি কামারপুকুর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ। এলাকার মানুষ এই বিষয়ে ক্ষোভ উগরে দেন পুলিশের কাছে।
Related Articles
মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ।
তরুণ মুখোপাধ্যায় ,২৩ মার্চ:- করোনা ভাইরাস রুখতে মাস্ক ও স্যানিটাইজারের বিরাট আকাল তৈরি হয়েছে দেশজুড়ে। এখনও বহু মানুষ এগুলি সংগ্রহ করতে পারেনি । এবার সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ। আজ সোমবার সকাল থেকে কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ের সামনে মাস্ক স্যানিটাইজার বিতরণ কর্মসূচির সূচনা করেন স্থানীয় কাউন্সিলর […]
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনে চাঁপদানির পৌরপ্রধান।
প্রদীপ বসু, ৭ নভেম্বর:- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন চাঁপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। চাপদানি ১৩ নং ওয়ার্ড এর দলিয় কার্যালয়ে পৌরপ্রধান ছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর সুরজ গুপ্তা, বিক্রম গুপ্তা, বিক্রম সাউ রাজেশ সিং, কিশোর কেওয়াট ছিলেন তৃণমূল নেতা রাহুল রায়, বিশাল জয়সোয়াল সহ শাসক দলের কর্মী সমর্থকরা। কেক কেটে আলো […]
রামকৃষ্ণের জন্মতিথিতে ও সাধারণ উৎসবের দিন বন্ধ থাকবে বেলুড় মঠ।
হাওড়া , ৯ মার্চ:- বেলুড় মঠ করোনা ভাইরাস অতিমারীর প্রেক্ষিতে আগামী সোমবার ১৫ মার্চ ‘২০২১ ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণদেবের পুণ্য জন্মতিথির দিন বেলুড় মঠ বন্ধ থাকবে। বেলুড় মঠের পক্ষে এক ইউটিউব বার্তায় স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ জানিয়েছেন, ১৫ মার্চ জন্মতিথির দিনের পূজা অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠান সহ বিকেলের ধর্মসভার বক্তব্য অনুষ্ঠান মঠের ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে সম্প্রচারিত হবে। […]









