কলকাতা , ৬ ডিসেম্বর:- ৭ ডিসেম্বর সোমবার থেকে বাড়তি মেট্রো চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ। শনিবার ট্যুইটে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এতদিন শহরে চলত ১৯০টি মেট্রো। সোমবার থেকে শনিবার পর্যন্ত মেট্রোর সংখ্যা বেড়ে হবে ২০৪ টি। সময়েরও পরিবর্তন করা হয়েছে। সোমবার থেকে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৮ টার পরিবর্তে সকাল ৭টা থেকে। অর্থাৎ, সকালে নোয়াপাড়া থেকে ৮:০৯ মিনিটের বদলে প্রথম মেট্রো ছাড়বে ৭:০৯ মিনিটে। রাত ৯টার পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে ৯টা ৩০ থেকে। কবি সুভাষ থেকেও ৮:৫৫ মিনিটের বদলে শেষ মেট্রো ছাড়বে ৯:২৫ মিনিটে। সকাল-সন্ধ্যায় অফিসের টাইমে ৭ মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে। বয়স্ক, মহিলা এবং বাচ্চাদের (১৫ বছরের নীচে) ক্ষেত্রে কোনও ই-পাস লাগছে না। সকাল ৭টা থেকে ৮:৩০ এবং রাত ৮ টার পর থেকে ই-পাসের প্রয়োজন হবে না। তবে টোকেনের ব্যবহার এখনও চালু হচ্ছে না। কেবলমাত্র স্মার্টকার্ড ব্যবহার করেই মেট্রো পরিষেবা উপভোগ করতে পারবেন যাত্রীরা।
Related Articles
হুগলিতে প্রার্থীকে নিয়ে মিছিল বামফ্রন্টের।
হুগলি, ১৭ মার্চ:- গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। পঞ্চম দফাই ২০ শে মে হুগলি জেলায় নির্বাচন হবে। ইতিমধ্যেই বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্যে ১৬ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে হুগলি লোকসভা কেন্দ্রে এবার বামফ্রন্ট মনোনীত সিপিআইএমের প্রার্থী মনোদীপ ঘোষ। রবিবার বিকেলে চুঁচুড়ার তালডাঙ্গা থেকে প্রার্থী কে […]
নিজে জিতলেও এগিয়ে সহধর্মিনী, ভ্যালেন্টাইনে জোড়া হাসি অশোক “পুত্র-বধুর”!
সুদীপ দাস, ১৪ ফেব্রুয়ারি:- ভ্যালেন্টাইনের দিনেই জোড়াহাসি তৃণমূলের দম্পতি প্রার্থীর। স্বামীর ব্যাবধান ৬০০শো টপকে ১৭০০-য় পৌঁছে গেলেন স্ত্রী। গণনা কেন্দ্র থেকে বেড়িয়ে দু’জনের দু’হাতের আঙুল তখন জয়ের ইঙ্গিত করছে। বাইরে নেরোতেই অপেক্ষারত কর্মীদের দিকে এগিয়ে যান তিনি। কর্মীরা দাদা-বৌদিকে কাছে পেয়ে সবুজ আবীরে রাঙিয়ে দিলেন। সোমবার চন্দননগর পুরনিগম সবুজে রঙীন হলেও এদিন কিন্তু তৃণমূল দম্পতির […]
মানসিক ভারসাম্যহীন দুই মহিলাকে ঘরে ফেরালো চুঁচুড়ার আরোগ্য।
হুগলি, ১০ সেপ্টেম্বর:- মানসিক ভারসাম্যহীন ২ মহিলাকে ঘরে ফেরলো চুঁচুড়া আরোগ্য। গত রবিবার রাত এগারোটা নাগাদ থানার পুলিশ বছর ৩৫ এর এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে। এরপরে খবর দেওয়া হয় চুঁচুড়ার স্বেচ্ছাসেবের সংগঠন আরোগ্যকে। এরপর ওই মহিলাকে আনা হয় আরোগ্যর সদর দপ্তরে। জিজ্ঞাসাবাদ করে জানা যায় মহিলার নাম স্বাদেশ্বরী দাস মন্ডল। বাড়ি মুর্শিদাবাদ লালবাগ […]









