হাওড়া , ৫ ডিসেম্বর:- গঙ্গায় স্নান করতে এসে জলে তলিয়ে গেলেন এক মহিলা। আজ শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। বালির ডিংসাইপাড়ার বাসিন্দা ওই মহিলার নাম সুনেত্রা গাঙ্গুলি ( ৪৪ )। বালি ব্রিজের সামনে পঞ্চাননতলা গঙ্গার ঘাটে গঙ্গায় স্নান করতে এসে তিনি জলে তলিয়ে যান। গঙ্গায় তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত দেহ উদ্ধার হয়নি। ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ। রিভার ট্রাফিক পুলিশের ডুবুরি আনা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল এসেছে ঘটনাস্থলে।
Related Articles
আজ থেকে শুরু হলো দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্ট।
হুগলি, ১৫ সেপ্টেম্বর:- “দুয়ারে রেশন প্রকল্পের” পাইলট প্রজেক্ট শুরু হলো আজ থেকে। হুগলির শ্রীরামপুরের কয়েকটি ওয়ার্ডে শুরু হয়েছে এই প্রকল্প। রেশন ডিলাররা রেশন সামগ্রী ভ্যানে করে নিয়ে গিয়ে গ্রাহকদের বাড়িতে পৌঁছে গ্রাহকের নির্দিষ্ট করা পরিমাণ মতো সঠিক ওজন করে রেশন সামগ্রী তুলে দিচ্ছে তাদের হাতে। শ্রীরামপুরের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভাস্কর জানা জানান এই প্রকল্পের […]
ত্রিপুরা দেখে মানুষ আন্দাজ করতে পারছেন বাংলায় বিজেপি এলে কি হতো- দেবাংশু’।
হাওড়া, ২২ নভেম্বর:- পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সহ তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর ত্রিপুরায় বর্বরোচিত অগণতান্ত্রিক আক্রমণ এবং গ্রেপ্তারের প্রতিবাদে ধিক্কার সভা ও প্রতিবাদ মিছিল হলো হাওড়ায়। সোমবার দুপুরে হাওড়া ময়দান ফ্লাইওভার চত্বরে ধিক্কার সভা হয়। এরপর সেখান থেকে সালকিয়া চৌরাস্তা পর্যন্ত হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন […]
হাওড়ায় করোনা ত্রাণ কর্মসূচিতে দিলীপ ঘোষ।
হাওড়া,১ এপ্রিল:- করোনা সংক্রমণের প্রশ্নে দিল্লির নিজামুদ্দিনের জামাত নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার হাওড়ায় করোনা ত্রাণ বিলি কর্মসূচিতে এসে দিলীপবাবু বলেন, ওই জামাতে যোগ দিয়েছিলেন দেশ বিদেশের বহু মানুষ। কতজন এখানে ফিরেছেন তার কোনও ট্রেস নেই। এদের চিহ্নিত না করা গেলে করোনায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। এছাড়াও বিদেশ থেকে সম্প্রতি […]










