প্রসেনজিৎ মাহাতো , ৪ ডিসেম্বর:- করোনা পরিস্থিতিতেও বাংলা ফুটবল খেলা করে দেখিয়েছে। বাংলা পারলে গোয়া কেনো পারবে না? বাংলার থেকে অনুপ্রাণিত হয়েছে গোয়া ফুটবল। করোনা এসওপি বিষয়ে পরামর্শ নিতে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি–র সঙ্গে যোগাযোগ করেন গোয়া ফুটবল সংস্থার সচিব জোভিটো লোপেজ। বাংলায় দ্বিতীয় ডিভিশন আই লিগের পর কাল থেকে শুরু আইএফএ শিল্ড। শুরুর দিনে চারটি মাঠে খেলা। জোভিটো বলেন,‘আইএফএ সচিবের সঙ্গে কথা হয়েছে। আমরা ১৫ জানুয়ারি থেকে গোয়া প্রফেশনাল লিগ শুরু। বাংলা কঠিন সময়ে খেলা করছে, তা থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি। করোনা স্বাস্থবিধি প্রায় একই। আইএফএ সচিবের থেকে এসওপি নিয়ে পরামর্শ নিয়েছি।’ সচিব জয়দীপ বলেন, ‘বাংলা ফুটবল কে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’
Related Articles
শুরু হলো ৩২ তম জমজমাট রিষড়া মেলা।
তরুণ মুখোপাধ্যায়, ৬ জানুয়ারি:- রিষড়া বাসীর আবেগের মেলা ৩২ তম রিষরা মেলার উদ্বোধন হলো শনিবার বিকালে। বহু প্রতীক্ষিত এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন এখানকার সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষেরা। শুধু রিষড়া বাসী নয়, জেলার অন্যতম বৃহৎ এই মেলা আকর্ষণের কেন্দ্রবিন্দু সমগ্র জেলাবাসীর কাছে, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন […]
লেডিস টয়লেটের ভিতর গোপনে চলছিল ক্যামেরা ফোন। প্যাথলজি সেন্টারের নিরাপত্তা কর্মীকে আটক করলো পুলিশ।
হাওড়া, ৭ সেপ্টেম্বর:- হাওড়ার বালি থানা এলাকার বেলুড় স্টেশন রোড সংলগ্ন একটি ডায়াগনস্টিক সেন্টারে লেডিস টয়লেটের ভিতর গোপনে চলছিল ক্যামেরা ফোন। ফোনের ক্যামেরা অন করে সেখানে মহিলাদের গোপন ছবি তোলা হচ্ছিল। এই অভিযোগে ওই ডায়াগনস্টিক সেন্টারের এক নিরাপত্তা কর্মীকে আটক করেছে বালি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। এদিন এক মহিলা টয়লেটে গিয়ে ক্যামেরা অন […]
আসন্ন রবি মরশুমে ৭৬ লক্ষ কৃষককে অর্থ সাহায্য করবে রাজ্য সরকার।
কলকাতা, ১৯ নভেম্বর:- আসন্ন রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের ৭৬ লক্ষ কৃষককে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ সাহায্য করবে রাজ্য সরকার। ১৩ লক্ষ ৫৫ হাজারের বেশি নতুন উপভোক্তা এই মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা পাচ্ছেন বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। কৃষি দফতর সূত্রে খবর গত আগস্ট মাসে দুয়ারে সরকার শিবিরের এই […]









