হুগলি,১৩ জানুয়ারি:- চুঁচু্ড়া ভগবতীডাঙার বাসিন্দা প্রসেনজিৎ মন্ডলের স্ত্রী প্রতিমা মন্ডল টিকটক ভিডিও করত।ভিগো ভিডিওতে তাঁর প্রোফাইল নাম জাসমিন।মাত্র নয় মাসে ৪ লাখ ২৮ হাজার ফলোয়ার জাসমিনের।খুব অল্প সময়ে ভালো পরিচিতি হওয়ায় পাটনা দিল্লী সহ বিভিন্ন জায়গায় ডাক আসত তাঁর।কখনো স্বামীর সঙ্গে কখনো প্লেনে চেপে একাই চলে যেতো তরুনী।গানের সঙ্গে লিপ দিয়ে নানা ভঙ্গিমায় টিকটক ভিডিও বর্তমান প্রজন্মের কাছে মুখোরচক।সেই ভিডিও বানিয়ে মাসে কয়েক হাজার টাকাও আসছিলো ঘরে তাই তরুনীর স্বামীর আপত্তি ছিলো না।
বরং উৎসাহ দিতে দুটো দামী মোবাইল কিনে দেন স্ত্রীকে।গত ৩১ ডিসেম্বর দিল্লী যাবে বলে বাড়ি থেকে বের হয় তরুনী।ফিরে এসে চার তারিখ রাজারহাটে যাওয়ার কথা ছিলো।হাওড়া থেকে ট্রেন ধরার পর ফোন বন্ধ হয়ে যায় তরুনীর।মাঝে একদিন ফোনে পাওয়া গেলে বলে নিউ দিল্লীতে রয়েছে। সেখানে র্যাম্প শো করাবে বলে নিয়ে যায় এক অপরিচিত যুবক।তারপর থেকে আর যোগাযোগ করা যায়নি তরুনীর সঙ্গে।সেই যুবকেরও ফোন বন্ধ রয়েছে।পাঁচ বছরের মেয়েকে নিয়ে কি করবেন বুঝে উঠতে পারছেন না।টিকটকের জন্যই তাঁর সর্বনাশ হলো ভেবেও স্ত্রীর জন্য দুশ্চিন্তায় দিন কাটছে প্রসেনজিৎ মন্ডলের।Related Articles
গরিব মানুষের দোরগোড়ায় খাদ্য পৌঁছে দিতে দুয়ারে রেশন প্রকল্পকে অত্যাবশ্যকীয় বলে ঘোষণা রাজ্যের।
কলকাতা, ৩ জানুয়ারি:- করোনা রুখতে কঠোর বিধি-নিষেধ জারি থাকলেও গরীব মানুষের দোরগোড়ায় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে চালিয়ে যাওয়া হবে দুয়ারে রেশন প্রকল্প। রেশন ডিলারদের প্রকল্প বন্ধ রাখার আবেদনের প্রেক্ষিতে স্পষ্ট ভাবে একথা জানিয়ে দিল রাজ্য সরকার। এই প্রকল্প ‘অত্যাবশ্যকীয়’বলে ঘোষণা করে কোভিড পরিস্থিতিতেও চালিয়ে যাওয়া হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্যের খাদ্য দফতর। পাশাপাশি রেশন কার্ডে […]
শুরু হলো চন্দননগর বিধানসভা উৎসব।
হুগলি, ২২ ফেব্রুয়ারি:- চন্দননগর রবীন্দ্রভবনে আজ অর্থাৎ শনিবার ২২ শে ফেব্রুয়ারি থেকে শুরু হলো চন্দনগর বিধানসভা উৎসব। এই বিধানসভা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন চন্দনগর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল কাউন্সিলর পার্থ দত্ত অনিমেষ ব্যানার্জি সহ অন্যান্য কাউন্সিলররা এছাড়াও উপস্থিত ছিলেন এসিপি […]
করোনার নতুন ভ্যারিরেন্ট নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে। নতুন করে সংক্রমনের আশঙ্কা আটকাতে ৭টি দেশ থেকে আসা যাত্রীদের ওপর বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, বসনিয়া, এই ৭টি দেশ থেকে আসা যাত্রীদের দেহেই নতুন ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে। এই নিয়ে কেন্দ্র সরকার ইতিমধ্যেই […]











