পূর্ব মেদিনীপুর , ৩ ডিসেম্বর:- আমি ভারতের সন্তান আমি বাংলার সন্তান। সংবিধানের নিয়ম অনুযায়ী মানুষের হয়ে কাজ করতে চাই। এমনিই মন্তব্য শুভেন্দু অধিকারীর। বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্ম দিবসে তমলুকে হ্যামিল্টন হাইস্কুলে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করেন। তমলুকের হাসপাতাল মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মিছিল যায় হ্যামিল্টন হাইস্কুলে। আর এই কর্মসূচিগুলি ঘিরেই ছিল রাজনৈতিক মহলের তীব্র কৌতুহল। তিনি কী বলেন, নতুন কোনও রাজনৈতিক বক্তব্য রাখেন কিনা সেটা জানতেই আগ্রহ ছিল বেশী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী জানান, নন্দীগ্রাম নেতাই আন্দোলনে তিনি ছিলেন মানুষের হয়ে কাজ করেছেন। আগামী দিনে কাজ করবেন তিনি মানুষের হয়ে। এদিন নিজের ভাষণেও কোনও রাজনৈতিক বক্তব্য রাখেননি শুভেন্দু। যদিও সেখানে যাননি নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক। সরাসরি তমলুকের কর্মসূচিতে যোগ দেন এদিন।
Related Articles
জালিয়াতী রুখতে উচ্চমাধ্যমিকের মার্কশিটে কিউ আর কোড।
কলকাতা, ১৮ মে:- জালিয়াতি রুখতে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটে ‘কিউ আর’ কোড ব্যবহার করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সূত্রে জানা গেছে, এই ‘QR’ কোড স্ক্যান করে, মার্কশিট ও সার্টিফিকেট আসল কিনা, তা সহজেই জানা যাবে। জাল মার্কশিট নিয়ে বিভিন্ন সময়ে সংসদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে। তাই এই কিউ আর কোড […]
টিকা কাণ্ডের অভিযুক্তের সঙ্গে ক্রমশ স্পষ্ট হচ্ছে শাসক যোগ , কালি মোছার মরিয়া চেষ্টা তৃণমূলের।
কলকাতা, ২৫ জুন:- জাল টিকা কাণ্ডে অভিযুক্ত ভুয়ো আইএএস আধিকারিক দেবাঞ্জন দেবকে নিয়ে ক্রমশ চাপ বাড়ছে শাসক দল তথা প্রশাসনের। তদন্তের জাল যত ছড়াচ্ছে তই অভিযুক্তের সঙ্গে শাসক দলের এমনকি প্রশাসনের ঘনিষ্ঠতার বিভিন্ন নজির সামনে চলে আসছে। ফলে অসস্তি বাড়ছে তৃণমূল শিবিরে। সরকার বা দলের সঙ্গে ওই ব্যক্তির কোনও সম্পর্ক নেই তা প্রমাণ করতে মরিয়া […]
সামাজিক অনুদান প্রকল্পগুলির বাস্তবিক পরিস্থিতি খতিয়ে দেখতে আগ্রহী আইএলও।
কলকাতা, ৩০ এপ্রিল:- লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী এবং রূপশ্রী র মতো সামাজিক অনুদান প্রকল্প গুলি র বাস্তবিক পরিস্থিতি খতিয়ে দেখতে আগ্রহী ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আই এল ও। প্রশাসন সূত্রে খবর আগামী ২মে সংগঠনের তিনজন প্রতিনিধ ি রাজ্যে এসে পৌঁছাবেন। এখনও পর্যন্ত ঠিক আছে তাঁরা হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা কয়েকটি এলাকায় ঘুরে কন্যাশ্রী রূপশ্রী এবং […]








