কলকাতা , ৩ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি আবারও কেন্দ্রের কাছে কৃষক বিরোধী কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন। আজ পর পর তিনটি টুইট বার্তায় তিনি দ্রুত এই জনবিরোধী বিল প্রত্যাহার না করলে দেশজুড়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। কৃষকদের জীবন এবং জীবিকা নিয়ে তিনি অত্যন্ত সচেতন বলেও দাবি করেছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকায় জনজীবনে তার যে প্রভাব পড়েছে তা নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রধান আগামীকাল দলের শীর্ষ নেতাদের সঙ্গে একটি বৈঠক করবেন বলেও জানিয়েছেন। এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া, ব্যাংক বিএসএনএলের মত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার যেভাবে বিক্রি করে দিচ্ছে এবং বেসরকারিকরণের পথে হাঁটছে মুখ্যমন্ত্রী সেই নীতিরও কড়া সমালোচনা করেছেন।
Related Articles
পুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ।
কলকাতা, ৯ সেপ্টেম্বর:- পুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ। আর পুজোর পরেই কলকাতা বাসীর জন্য দরজা খুলবে স্থাপত্যের অন্যতম বিষ্ময় ধনধান্যে অডিটোরিয়াম। উদ্বোধনের পথে বহু প্রতীক্ষিত দুই সরকারি প্রকল্প। নবান্ন সূত্রে খবর, মহালয়ার আগেই খুলে যেতে পারে উত্তর কলকাতার লাইফলাইন। আর লক্ষ্মীপুজোর পর যাত্রা শুরু করবে ধনধান্যে। পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, খড়গপুর আই আই টি […]
বেহাল রাস্তাঘাট, শহরবাসীর কাছে ক্ষমা চাইলে পৌরপ্রধান।
হুগলি, ২ জানুয়ারি:- শহর জুড়ে রাস্তার বেহাল অবস্থা! কোথাও রাস্তার মধ্যেখানে বড় বড় গর্ত! কোথাও আবার রাস্তার কাজের জন্য রাস্তা কাটা হয়েছিল কিন্তু তা ঠিক হয়নি এখনো পর্যন্ত! কোথাও জলের পাইপ লাইন বসানোর জন্য রাস্তা খোড়া হয়েছে! আবার কোথাও রাস্তার ধারেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে রাস্তার ইমরত দ্রব্য! সব মিলিয়ে গোটা কোন্নগর শহরের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে […]
বেলগাছিয়ায় এসে তৃণমূলকে তুলোধোনা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের।
হাওড়া, ২৩ মার্চ:- গরিব মানুষকে কেন্দ্রের বিভিন্ন যোজনার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। সেইসব প্রকল্পের টাকা তৃণমূলের নেতারা চুরি করে পকেটে পুরে নিচ্ছে। হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে এত বড় বিপর্যয় হল অথচ এখানকার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিধায়ক মনোজ তিওয়ারি তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছেনা। মন্ত্রী অরূপ রায় এই এলাকায় ক্রিমিনালদের চাষ করেন বলে অভিযোগ […]









